বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
Title :
সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক মাদারীপুরে জঙ্গলে অজ্ঞাত কিশোরীর মরদেহ: পরিচয় শনাক্তে পুলিশের তৎপরতা উলিপুরে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তরুণ সাংবাদিক আবু রায়হান আলী বগুড়া কাহালুতে অবৈধভাবে কাঠ কাটার অভিযোগে করাতকল মালিককে ১০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় কুড়িগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুলে রোভার স্কাউটের পরিচ্ছন্নতা অভিযান লোহাগড়ায় ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৪২ জনের নামে নাশকতার মামলা মুকসুদপুরে আগুনে পুড়ল দুই বসতঘর, ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সহায়তা উলিপুরের ৫০ হাজার বেকার যুবক-যুবতীর কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে

সাপাহারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সবুজ বাংলাদেশ গড়তে চারা রোপণ করলেন এমপি মোস্তাফিজুর রহমান

  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১৭ Time View

সাপাহারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
সবুজ বাংলাদেশ গড়তে চারা রোপণ করলেন এমপি মোস্তাফিজুর রহমান

মোঃ হামিদুর রহমান ভ্রাম্যমাণ
(নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর সাপাহার উপজেলায় পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নওগাঁর সাপাহারে বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে সাপাহার-খঞ্জনপুর সড়কের বিভিন্ন স্থানে আনুষ্ঠানিকভাবে চারা রোপণ করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান। তিনি নিজ হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করে সবুজায়ন কর্মসূচির শুভ সূচনা করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ, সহকারী বন সংরক্ষক নাইমা আক্তার, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সাপাহার রেঞ্জ কর্মকর্তা শাহাদাৎ হোসাইন এবং বিট কর্মকর্তা মতিউর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, পরিবেশকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃক্ষ শুধু পরিবেশের সৌন্দর্যই বৃদ্ধি করে না, বরং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি নিয়মিত পরিচর্যার আহ্বান জানানো হয়।

আয়োজকরা জানান, সরকারের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সফল বাস্তবায়নের মাধ্যমে দেশের সবুজায়ন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews