শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
Title :
নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, আহত আনসার সদস্য লৌহজংয়ে ২০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার অন্য দেশের ওপর নির্ভরশীলতা নয়, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার—মীর শাহে আলম বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নরসিংদী জেলা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালন করা হয়েছে মুকসুদপুরে অস্ত্র উদ্ধার: সাহসিকতা ও পেশাদারিত্বে সালথা ওসির টিম, পাচ্ছে সর্বোচ্চ পুরস্কার নওগাঁর বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বিপাকে কৃষক ও সাধারণ মানুষ। গুরুর আদর্শে ১৫ বছর ধরে মফস্বল সাংবাদিকদের পাশে খায়রুল আলম রফিক সীমান্তের শেষ প্রহরে বিজিবির অভিযান, ধরা পড়ল শিশুসহ ৬ ভারতীয় ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ৬ কিশোর আটক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ সখীপুরে কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল ঠাকুরগাঁও ভুল্লিতে ১০০ সিম সহ ডিবির অভিযানে ক্যাসিনোর এজেন্ট গ্রেফতার। হবিগঞ্জের মাধবপুরে একই দিনে বিয়ের হবু বধুসহ ২ তরুনীর আত্নহত্যা নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান। পানের বরজ থেকে নারীর ম র দে হ উদ্ধার ফরিদপুরে ৪ হাজার ২২০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ মীরসরাইয়ে পুলিশের টহল গাড়িকে বাসের ধাক্কা, ৬ পুলিশ সদস্য আহত নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান, পিকআপ ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার ছাত্র আন্দোলনে মিরপুরে সাগর হত্যা মামলায় ০১ জন গ্রেফতার শিশুর অধিকার, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার আহ্বান আপনাদের ভোট, আমার দায়িত্ব—উন্নত ও সুন্দর ওয়ার্ড গড়ার অঙ্গীকার__ মেম্বার পদপ্রার্থী সেলিম রেজা। তারেক রহমানের ৬২তম জন্মদিনে ৬২ হাজার নিম গাছের চারা ও মগ উপহার দিলেন মীর শাহে আলম। নেত্রকোণায় কোটি টাকার বেশি মূল্যের ৫০ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার দাকোপ উপজেলা ফ্যামিলি কার্ডের তথ্য শুমারি ভোগান্তিতে জরিপকারীরা। সেনবাগে পর্তুগালের রাজকীয় অতিথিদের বর্ণাঢ্য সংবর্ধনা ​ হবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক গ্রেফতার , পরিকল্পিত ষড়যন্ত্রের দাবি। লৌহজংয়ে পাঁচ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু শোকে স্তব্ধ পরিবার আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস: স্বপ্ন, সাহস ও আত্মনির্ভরতায় এগিয়ে যাচ্ছেন নারী উদ্যোক্তারা নোয়াখালীতে IBWF-এর ব্যবসায়ী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

সাবেক মন্ত্রী ও শিল্পপতি মরহুম হারুনুর রশিদ খান মুন্নুর ৯তম মৃ ত্যুবার্ষিকী পালিত

  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১৪০ Time View

সাবেক মন্ত্রী ও শিল্পপতি মরহুম হারুনুর রশিদ খান মুন্নুর ৯তম মৃত্যুবার্ষিকী পালিত

জাহাঙ্গীর আলম স্টাফ রিপোর্টার মানিকগঞ্জ।

বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয়া মন্ত্রী মিজ আফরোজা খানম রিতা এমপির বাবা, ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র, সাবেক মন্ত্রী, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মরহুম হারুনুর রশিদ খান মুন্নুর ৯তম মৃত্যুবার্ষিকী ১ আগস্ট নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

মরহুম হারুনুর রশিদ খান মুন্নু ১৯৩৩ সালের ১৭ আগস্ট জন্মগ্রহণ করেন। দীর্ঘ কর্মময় জীবনে তিনি দেশের রাজনীতি, শিল্পায়ন, ব্যবসা-বাণিজ্য এবং সমাজকল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। ২০১৭ সালের ১ আগস্ট তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে দেশ একজন দূরদর্শী শিল্প উদ্যোক্তা ও জননেতাকে হারায়।

তিনি দেশের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর প্রতিষ্ঠাতা ছিলেন। তাঁর দূরদর্শী নেতৃত্বে শিল্পকারখানা প্রতিষ্ঠার মাধ্যমে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। বাংলাদেশের শিল্প খাতের বিকাশ ও অর্থনৈতিক উন্নয়নে তাঁর অবদান আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

রাজনৈতিক জীবনেও তিনি সততা, দক্ষতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য সর্বমহলে প্রশংসিত ছিলেন। তিনি ঢাকা সিটি করপোরেশনের মেয়র এবং বাংলাদেশ সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করেছেন। তাঁর কর্মনিষ্ঠা, নেতৃত্বগুণ, সততা, আদর্শ, নিষ্ঠা, প্রজ্ঞা ও মানবিক মূল্যবোধ তাঁকে মানুষের হৃদয়ে স্থায়ী আসন করে দিয়েছে।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের উদ্যোগে কোরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিল, এতিম ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দও তাঁকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন।
এ সময় মানিকগঞ্জ জেলা জাসাসের সদস্য সচিব মোঃ শামীম বিশ্বাস বলেন, মরহুম হারুনুর রশিদ খান মুন্নু শুধু একজন সফল শিল্পপতিই ছিলেন না, তিনি ছিলেন একজন দেশপ্রেমিক, দূরদর্শী সংগঠক এবং মানবিক ব্যক্তিত্ব। তাঁর প্রতিষ্ঠিত শিল্পপ্রতিষ্ঠান দেশের অর্থনীতিতে আজও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাঁর কর্ম, আদর্শ ও অবদান অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং তাঁর বর্ণাঢ্য কর্মজীবনের স্মৃতিচারণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews