বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
Title :
কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম। সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক মাদারীপুরে জঙ্গলে অজ্ঞাত কিশোরীর মরদেহ: পরিচয় শনাক্তে পুলিশের তৎপরতা উলিপুরে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তরুণ সাংবাদিক আবু রায়হান আলী বগুড়া কাহালুতে অবৈধভাবে কাঠ কাটার অভিযোগে করাতকল মালিককে ১০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় কুড়িগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুলে রোভার স্কাউটের পরিচ্ছন্নতা অভিযান লোহাগড়ায় ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৪২ জনের নামে নাশকতার মামলা

সালাহ উদ্দিন আহমেদকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে টেকনাফে বিক্ষোভ মিছিল, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি!

  • Update Time : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ২৩ Time View

সালাহ উদ্দিন আহমেদকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে টেকনাফে বিক্ষোভ মিছিল, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি!

মোহাম্মদ রায়হান ইসলাম
উপজেলা প্রতিনিধি টেকনাফ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জননেতা আলহাজ সালাহ উদ্দিন আহমেদকে নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে টেকনাফে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৩১ জুলাই) বিকেলে টেকনাফ স্টেশন চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী ত্যাগী মূল্যায়ন পরিষদ, টেকনাফ উপজেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের আহ্বায়ক শফিউল আলম বলেন, “দীর্ঘ ১৭ বছর ধরে যারা দলকে টিকিয়ে রাখতে ত্যাগ, সংগ্রাম ও নির্যাতন সহ্য করেছেন, সেই ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা সময়ের দাবি। অথচ আজ অনেক ত্যাগী কর্মী অবমূল্যায়নের শিকার হচ্ছেন। অন্যদিকে, কিছু সুবিধাবাদী ব্যক্তি দলে এসে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে, যা দলের আদর্শ ও সাংগঠনিক শক্তির জন্য ক্ষতিকর।”তিনি আরও বলেন, “দলের দুঃসময়ে যারা রাজপথে থেকে আন্দোলন-সংগ্রাম করেছেন, তাদের মূল্যায়নের মাধ্যমে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে।”সমাবেশে বক্তারা বিএনপির জ্যেষ্ঠ নেতা সালাহ উদ্দিন আহমেদকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে দলের ঐক্য, শৃঙ্খলা ও ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews