মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
Title :
দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সার ব্যবস্থাপনা আইনে ২০ হাজার টাকা জরিমানা কর্মঘণ্টায় তালাবদ্ধ ৩ শিক্ষাপ্রতিষ্ঠান, ইউএনওর আকস্মিক পরিদর্শন মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিধবার জমি দখলের অভিযোগ স্কুলশিক্ষকের বিরুদ্ধে নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ডুমুরিয়া বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মৎস্য চাষি ছাড়াই মৎস্য পক্ষ উদযাপন ২০২৬ ভূমিমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মৎস্য খামারি গোলাম সাকলায়েন

সৈয়দপুরে (ডিবি) পুলিশের অভিযানে ১কেজি গাঁ জা ও ১০০ পিস টেপেন্ডাসহ ১জন মা দ ক কারবারী গ্রে ফ তা র।

  • Update Time : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১১ Time View

সৈয়দপুরে (ডিবি) পুলিশের অভিযানে ১কেজি গাঁজা ও ১০০ পিস টেপেন্ডাসহ ১জন মাদক কারবারী গ্রেফতার।
সুমন রায়
সৈয়দপুর প্রতিনিধি

নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ০১ (এক) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ১০০ (একশত) পিচ অবৈধ মাদকদ্রব্য Tapantadol Tablet সহ ১জন মাদক কারবারী গ্রেফতার।

গত (১২ আগস্ট) নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলি গ্রামের কাছারী মোড় থেকে বুদ্ধির বাজারগামী পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

পুলিশ জানায়, নীলফামারীর পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁনের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মতলুবর রহমানের তত্ত্বাবধানে ডিবির একটি চৌকস দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

আসামি, আনাস আলী সৈয়দপুর উপজেলার উত্তর সোনাখুলি মল্লিপাড়া এলাকার মোঃ আব্দুল কাদেরের ছেলে। পরে তার হেফাজতে থাকা একটি বাটন মোবাইল ফোন, মাদক বিক্রির নগদ ১ হাজার ৬৭৬ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন কালো রঙের ১৫০ সিসি পালসার মোটরসাইকেলও জব্দ করা হয়।

জব্দ করা গাঁজার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা এবং ট্যাপেন্টাডল ট্যাবলেটের আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা। সব মিলিয়ে জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।

ডিবি পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃত আসামি আনাস আলী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ সংক্রান্তে সৈয়দপুর থানার মামলা নং-২৬, তারিখ-১২/০৮/২০২৬ খ্রিঃ, জিআর নং-২৪৩/২০২৬, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৯(ক)/২৯(ক)/৩৮/৪১ রুজু পরবর্তী আসামীকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews