
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদকে নিয়ে বক্তব্যের প্রতিবাদে চকরিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল
মোহাম্মদ আরিফ
কক্সবাজার প্রতিনিধি
এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারীর পক্ষ থেকে বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদকে নিয়ে করা অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে শুক্রবার (৩১জুলাই) বিকেলে চকরিয়া উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলে উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যরা অংশ নেন। এ সময় তারা বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও ব্যক্তিগত আক্রমণ ও অশালীন বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা এ ধরনের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে প্রয়োজনীয় সাংগঠনিক কর্মসূচি অব্যাহত রাখার কথা জানান।