শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
Title :
ঢালীস আম্বার নিবাসে মুন্সীগঞ্জ জেলা ৯৩ ব্যাচের মিলনমেলা ও বন্ধু আড্ডা অনুষ্ঠিত সাভার থানাধীন রাজাশন এলাকা হইতে পেশাদার অস্ত্রধারী মাদক ব্যবসায়ী গ্রেফতার। টেকনাফে মায়ানমারে পাচারের প্রাক্কালে ৫৩ বস্তা সার ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ লৌহজংয়ে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।

হিটওয়েভ সচেতনতায় শিক্ষার্থীদের অংশগ্রহণে লুডু ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসক

  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ২৭ Time View

হিটওয়েভ সচেতনতায় শিক্ষার্থীদের অংশগ্রহণে লুডু ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসক

অপু দাস , রাজশাহী ব্যুরো।

তীব্র তাপপ্রবাহ বা হিটওয়েভের ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের সচেতন করে তুলতে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী লুডু খেলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে এবং রেস (RACE) প্রকল্পের আওতায় ‘হিট অ্যাকশন ডে-২০২৬’ উপলক্ষে এ আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কারও বিতরণ করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) দুপুরে হামিদপুর নওদাপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান রিটন। পরে তিনি বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করে পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. মাহফুজুর রহমান রিটন বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশে তাপপ্রবাহের প্রকোপ ক্রমেই বাড়ছে। এ পরিস্থিতিতে শুধু সরকারি উদ্যোগ নয়, ব্যক্তিগত ও সামাজিক পর্যায়েও সচেতনতা বাড়ানো জরুরি। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই এ বিষয়ে সচেতন করে তুলতে পারলে তারা নিজেরা যেমন নিরাপদ থাকবে, তেমনি পরিবার ও সমাজের অন্য সদস্যদেরও সচেতন করতে পারবে।
তিনি বলেন, সরকার দেশের উন্নয়ন ও জনকল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। রাজশাহী মহানগরীকে আরও বাসযোগ্য, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরীতে পরিণত করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বৃক্ষরোপণ কার্যক্রমকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকারের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আলোকে রাজশাহী মহানগরীতেও ব্যাপকভাবে গাছ লাগানোর উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। নগরীর পরিবেশের ভারসাম্য রক্ষা এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তীব্র গরমের সময় পর্যাপ্ত নিরাপদ পানি পান করতে হবে এবং শরীরে পানিশূন্যতা যেন না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। অস্বাস্থ্যকর ও অতিরিক্ত চিনিযুক্ত পানীয় এড়িয়ে চলতে হবে। প্রয়োজন ছাড়া দুপুরের প্রচণ্ড রোদে বাইরে বের হওয়া উচিত নয়। বাইরে যেতে হলে ছাতা, টুপি বা মাথা ঢাকার ব্যবস্থা রাখতে হবে। পাশাপাশি হালকা রঙের ঢিলেঢালা সুতির পোশাক পরিধান এবং সুযোগ পেলে ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন তিনি।
তিনি আরও বলেন, বিদ্যালয়ে হিটওয়েভ বিষয়ে যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, তা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত কার্যকর হবে। এ জ্ঞান নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে পরিবারের সদস্য, প্রতিবেশী ও বন্ধুদের মাঝেও ছড়িয়ে দিতে হবে। সবাই সচেতন হলে তাপপ্রবাহজনিত স্বাস্থ্যঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
অনুষ্ঠানে হিটওয়েভ মোকাবিলায় করণীয় বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাপ-লুডু খেলার আয়োজন করা হয়। এছাড়া তাদের প্রাথমিক চিকিৎসা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে জরুরি পরিস্থিতিতে প্রাথমিক সহায়তা দিতে পারে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে হিটওয়েভ বিষয়ে সচেতনতামূলক বার্তাসংবলিত হাতপাখা বিতরণ করা হয়। একই সঙ্গে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে হামিদপুর নওদাপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়কে একটি ফার্স্ট এইড বক্স উপহার দেওয়া হয়, যা বিদ্যালয়ের শিক্ষার্থীদের জরুরি চিকিৎসাসেবায় ব্যবহার করা হবে।
হামিদপুর নওদাপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু, সাধারণ সম্পাদক ডা. মো. শামীম হোসেন চৌধুরী, ইউনিট লেভেল অফিসার মির্জা শামীম আহসান, ফিল্ড অফিসার কান্তা রেজা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের ফলে তাপপ্রবাহের ঝুঁকি দিন দিন বাড়ছে। তাই শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে হিটওয়েভ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যবিধি মেনে চলার অভ্যাস গড়ে তোলা এবং দুর্যোগ মোকাবিলায় তাদের সক্ষম করে তোলাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও ধারাবাহিকভাবে আয়োজন করা হবে বলে তারা আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews