
৫ নং পাতাড়ি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আনিছুর রহমানের সমর্থনে ভোটারদের প্রতি আহ্বান
মোঃ রাসেদ আলী নওগাঁ পত্নীতলা উপজেলা প্রতিনিধি।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ নং পাতাড়ি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পাতাড়ি ইউনিয়ন শাখার সভাপতি জনাব আনিছুর রহমান-এর পক্ষে ভোটারদের প্রতি সমর্থনের আহ্বান জানানো হয়েছে।
সমর্থকদের দাবি, আনিছুর রহমান দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে আসছেন। বিশেষ করে গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সেবায় তিনি আন্তরিক ভূমিকা পালন করেছেন। একজন সৎ, নিষ্ঠাবান ও জনবান্ধব ব্যক্তি হিসেবে তিনি এলাকাবাসীর আস্থা অর্জন করেছেন।
এ সময় পাতাড়ি ইউনিয়নবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, উন্নয়ন, সুশাসন ও জনসেবার স্বার্থে আনিছুর রহমানকে চেয়ারম্যান নির্বাচিত করার সুযোগ দিন এবং আপনার মূল্যবান ভোট ও সমর্থনের মাধ্যমে তাকে বিজয়ী করুন।
এছাড়াও বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে চেয়ারম্যান পদপ্রার্থী আনিছুর রহমানের পক্ষে কাজ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
“মানুষের সেবাই হোক আমাদের অঙ্গীকার—আনিছুর রহমানের বিজয়ে গড়ে উঠুক উন্নত ও সমৃদ্ধ ৫ নং পাতাড়ি ইউনিয়ন।