
দোয়ারাবাজারে জাতীয় ভিটামিন-‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন।
সাইফুল আলম।
প্রতিনিধি :দোয়ারাবাজার উপজেলা সুনামগঞ্জ।
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নে শিশুদের পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষায় জাতীয় ভিটামিন-‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ রবিবার (২৮ জুন, ২০২৬) পান্ডারগাঁও ইউনিয়নের পলিরচর গিয়াস উদ্দিন সাহেবের বাড়িতে ও নতুননগর প্রাইমারী স্কুল এবং গৌহি নগর ওয়াব আলী মেম্বার সাহেবের বাড়িতে ও ইসলাম নগর সবাজ আলীর বাড়ী সংলগ্ন কেন্দ্রে এই টিকাদান কর্মসূচির সূচনা করা হয়।
ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন হরিপদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মুজিবুর রহমান এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক রেদওয়ানুর রহমান।
এ সময় উপস্থিত থেকে শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ান স্বাস্থ্য সহকারী রুনা আক্তার সাংবাদিক সাইফুল আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনকালে বক্তারা বলেন, শিশুদের অন্ধত্ব প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সুস্থ ও সবলভাবে বেড়ে ওঠার জন্য ভিটামিন-‘এ’ ক্যাপসুল অত্যন্ত জরুরি। একটি শিশুও যেন এই ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে, সে জন্য তারা অভিভাবকদের সচেতন থাকার এবং নিকটস্থ কেন্দ্রে শিশুদের নিয়ে আসার আহ্বান জানান।
ক্যাম্পেইনে সকাল থেকেই বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অভিভাবকরা তাদের ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের নিয়ে কেন্দ্রে উপস্থিত হন এবং ভিটামিন-‘এ’ ক্যাপসুল খাওয়ান।