1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
লৌহজং উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কোহিনুর শিকদার আর নেই - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বাসাইলে ই য়া বা সহ মা দ ক ব্যবসায়ী গ্রে প্তা র ডিমলায় ছাতনাই মহাবিদ্যালয়ে এইস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিলে প্রধান অতিথি এমপি। ফেনী সদর হাসপাতালে সেবার মানোন্নয়নে নিয়মিত তদারকি দোয়ারাবাজারে দারুল হেরা আলীম মাদ্রাসায বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন। পলাশে জিডির পরও উপসচিবের বাড়িতে হামলা, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন শ্যামনগর পুলিশের অভিযানে সবজি ক্ষেত থেকে গাঁ জা গাছ জ ব্দ যেকোনো মূল্যে মিরপুর ব্রিজের কাজ শেষ করার নির্দেশ এমপি আব্দুল গফুরের। শান্তিগঞ্জে এক্স-রে সেবার উদ্বোধন করলেন এমপি কয়ছর আহমদ ভোলায় বিপুল পরিমাণ সামুদ্রিক ইলিশ মাছ জব্দ। দোয়ারাবাজারে অনলাইন জুয়ার অভিযোগে আটক দুই জন।

ভিডিও সংবাদ 👇👇

লৌহজং উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কোহিনুর শিকদার আর নেই

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

লৌহজং উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কোহিনুর শিকদার আর নেই

আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব কোহিনুর শিকদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)২৭শে ফেব্রুয়ারি শুক্রবার সকালে ঢাকার ইউনাইটেড হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।পারিবারিক সূত্র জানায়,তিনি নিউমোনিয়াসহ বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।মৃত্যুকালে তিনি স্ত্রী,এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।দলীয় নেতাকর্মীরা তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

শুক্রবার বিকালে লৌহজং সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক গণসংবর্ধনা ও গণ-ইফতার মাহফিলের আয়োজন করা হয়।অনুষ্ঠানটি ছিল মুন্সীগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুস সালাম আজাদের সম্মানে।ইফতারের আগে মুসলিম উম্মাহ, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় কোহিনুর শিকদারের আত্মার মাগফিরাত কামনাও করা হয়।ইফতার ও মাগরিব নামাজ শেষে একই মাঠে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী,স্থানীয় জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষ অংশ নেন।অনেকেই তাঁর রাজনৈতিক অবদান ও ব্যক্তিগত সদাচরণের কথা স্মরণ করেন।

পরে রাতে বেজগাঁও মাদ্রাসা কবরস্থানে তাঁকে দাফন করা হয়।জানাজা ও দাফনে বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।দীর্ঘদিন ধরে তিনি উপজেলা বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।দলকে সংগঠিত ও শক্তিশালী করতে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
স্থানীয় রাজনীতিতে তিনি একজন অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট