1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বগুড়ায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত সেনবাগের গৃহবধূ মমতাজ বেগম নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন অস্বাস্থ্যকর পরিবেশ ও লেবেলিং ত্রুটিতে দুই মিষ্টির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদর, ডাসার ও কালকিনি থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬ ফেনী পৌরসভায় প্রকৌশলী পদে রদবদল কালিয়াকৈরে তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত,৪৬ ডিগ্রির অনুভূতিতে পুড়ছে ফসলি জমি, ঝুঁকিতে শিশুরা দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

ভিডিও সংবাদ 👇👇

শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বগুড়ায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

জিহাদ কাজী, বগুড়া জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

 

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পরিবহন সেক্টর বগুড়া জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বগুড়া শহরের ভুদারপাড়া ছয়পুকুরিয়া স্কুল প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবহন সেক্টর বগুড়া জেলা শাখার সভাপতি এজাজ আহমেদ আসলাম এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নুর আলম।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বগুড়া শহর আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বগুড়া শহর শাখার সভাপতি আজগর আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা শাখার সহ-সভাপতি জহুরুল ইসলাম বাদশা, বগুড়া শহর শাখার সহ-সাধারণ সম্পাদক মোরশেদুল ইসলাম সুইট, সাংগঠনিক সম্পাদক নুর আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৫ নম্বর ওয়ার্ড শাখার আমির আবু হুর ফরাজীসহ জামায়াতে ইসলামী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বগুড়া শহর আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন ও মানবতার কল্যাণে আত্মনিয়োগের মাস। তিনি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিত করা এবং একটি ইনসাফভিত্তিক সমাজ গঠনে শ্রমিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, শ্রমিকরা দেশের উন্নয়নের চালিকাশক্তি, তাদের মর্যাদা ও ন্যায্য অধিকার নিশ্চিত করা সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের দায়িত্ব।
অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। শেষে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট