শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
Title :
সাভার থানাধীন রাজাশন এলাকা হইতে পেশাদার অস্ত্রধারী মাদক ব্যবসায়ী গ্রেফতার। টেকনাফে মায়ানমারে পাচারের প্রাক্কালে ৫৩ বস্তা সার ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ লৌহজংয়ে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪

শ্রীপুরে ধ র্ষ ণে র ভুয়া অভিযোগে তোলপাড়, থানায় কিশোর-কিশোরী

  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ২৬ Time View

শ্রীপুরে ধর্ষণের ভুয়া অভিযোগে তোলপাড়, থানায় কিশোর-কিশোরী

নাম: মোঃ খাইরুল ইসলাম শ্রীপুর উপজেলার প্রতিনিধি গাজীপুর

​গাজীপুরের শ্রীপুরে এক কিশোরের বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসেছে এক কিশোরী। প্রথমে ধর্ষণের অভিযোগ তুলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও, পুলিশি জিজ্ঞাসাবাদে বেরিয়ে এলো ভিন্ন তথ্য।

গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামে ১৪ বছরের এক কিশোর এবং ১৬ বছরের এক কিশোরীর মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কের জেরে হঠাৎ করেই কিশোরীটি বিয়ের দাবিতে ওই কিশোরের বাড়িতে অনশনে বসে।

​অনশন চলাকালীন সাংবাদিকদের দেওয়া ভিডিও বার্তায় কিশোরীটি ধর্ষণের অভিযোগ তুললে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত কিশোর ও কিশোরীকে হেফাজতে নেয়।

তবে পুলিশি জিজ্ঞাসাবাদে পুরো ঘটনার মোড় ঘুরে গেছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, ছেলে-মেয়ে দুজনই অপ্রাপ্তবয়স্ক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিশোরী স্বীকার করেছে যে, ধর্ষণের মতো কোনো ঘটনাই ঘটেনি। মূলত ওই কিশোরের সাথে বিয়ে বসার উদ্দেশ্যেই সে ভিডিও বার্তায় মিথ্যা ধর্ষণের অভিযোগ করেছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews