শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
Title :
সাভার থানাধীন রাজাশন এলাকা হইতে পেশাদার অস্ত্রধারী মাদক ব্যবসায়ী গ্রেফতার। টেকনাফে মায়ানমারে পাচারের প্রাক্কালে ৫৩ বস্তা সার ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ লৌহজংয়ে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪

বন রক্ষক যখন ভক্ষক? ডুলাহাজারা বিট কর্মকর্তার বিরুদ্ধে কাঠ পাচার ও অবৈধ বালু পরিবহনে সহযোগিতার অভিযোগ

  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৫১ Time View

বন রক্ষক যখন ভক্ষক? ডুলাহাজারা বিট কর্মকর্তার বিরুদ্ধে কাঠ পাচার ও অবৈধ বালু পরিবহনে সহযোগিতার অভিযোগ

মোহাম্মদ আরিফ কক্সবাজার প্রতিনিধি।

কক্সবাজার উত্তর বন বিভাগের অধীন ডুলাহাজারা রেঞ্জের ডুলাহাজারা বিট কর্মকর্তা শাহরিয়ার আমিনের বিরুদ্ধে বনজ সম্পদ রক্ষা না করে বরং অবৈধ কাঠ পাচার ও বালু পরিবহনে সহযোগিতার অভিযোগ উঠেছে। অনুসন্ধানে স্থানীয়দের একাধিক অভিযোগ ও বিভিন্ন তথ্য সামনে এসেছে, যা বন বিভাগে প্রশ্নের জন্ম দিয়েছে।অনুসন্ধানে জানা যায়, ডুলাহাজারা বাজারের পূর্ব পাশের সড়ক ব্যবহার করে প্রতিদিন লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে কাঠবোঝাই একাধিক যানবাহন বের হয়ে আসে। স্থানীয়দের দাবি, এসব যানবাহন মালুমঘাট বাজার হয়ে দেশের বিভিন্ন স্থানে যায়। একাধিক সূত্রে অনুযায়ী জানা গেছে প্রতিদিন ৩ থেকে ৪টি কাঠবোঝাই গাড়ি এই রুট ব্যবহার করে চলাচল করে।
‘প্রতি গাড়িতে ১,২০০ টাকা’ আদায়ের অভিযোগ
অনুসন্ধানে আরও অভিযোগ পাওয়া গেছে, কাঠবোঝাই প্রতিটি গাড়ি থেকে প্রায় ১,২০০ টাকা করে আদায় করা হয়। অভিযোগকারীদের দাবি, এই অর্থ বন বিভাগের স্থানীয় কিছু অসাধু ব্যক্তির মাধ্যমে সংগ্রহ করা হয়। শুধু কাঠ নয়, ডুলাহাজারা বিট অফিসের সামনের সড়ক দিয়েও নিয়মিত অবৈধ বালুবাহী ট্রাক ও ডাম্পার চলাচলের অভিযোগ রয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, প্রকাশ্যে এসব যানবাহন চলাচল করলেও কার্যকর কোনো অভিযানদেখা যায় না ।
অনুসন্ধানে আরও উঠে এসেছে, একটি কথিত সিন্ডিকেটের মাধ্যমে অবৈধ বালুবাহী যানবাহনের কাছ থেকে মাসিক ভিত্তিতে অর্থ (মাসোয়ারা) আদায়ের অভিযোগ রয়েছে।এই অভিযোগের বিষয়ে ডুলাহাজারা বিট কর্মকর্তা শাহরিয়ার আমিনের বক্তব্য জানার জন্য একাধিকবার চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে এই বিষয়ে ফাঁসিয়াখালী রেঞ্জের ভারপ্রাপ্ত সহকারী বন সংরক্ষক এসিএফ মুহাম্মদ কামরুল হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দারা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার উত্তর বন বিভাগ এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews