শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
Title :
সাভার থানাধীন রাজাশন এলাকা হইতে পেশাদার অস্ত্রধারী মাদক ব্যবসায়ী গ্রেফতার। টেকনাফে মায়ানমারে পাচারের প্রাক্কালে ৫৩ বস্তা সার ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ লৌহজংয়ে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কোটালীপাড়ায় ডগলাস মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের বৃক্ষরোপণ কর্মসূচি

  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৩৮ Time View

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কোটালীপাড়ায় ডগলাস মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের বৃক্ষরোপণ কর্মসূচি

নৃপেন হালদার , কোটালীপাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ-সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কোটালীপাড়ার সরকারি ডগলাস মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে লেইস (LAISE) প্রজেক্টের আওতায় বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ জুন ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

কর্মসূচির প্রতিপাদ্য ছিল—’গাছ লাগান, পরিবেশ বাঁচান’ এবং ‘একটি গাছ একটি প্রাণ’।

অনুষ্ঠানের অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে ফলদ, বনজ ও ঔষধি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি র‍্যালির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণের গুরুত্ব এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করা হয়।

প্রধান শিক্ষক মোঃ সেলিম মোল্লা বলেন, সরকারি নির্দেশ মোতাবেক, শিক্ষার্থীদের পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলা এবং ভবিষ্যৎ প্রজন্মকে সবুজ বাংলাদেশ বিনির্মাণে উদ্বুদ্ধ করতেই এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে। তারা প্রত্যাশা করেন, প্রতিটি শিক্ষার্থী অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নিলে পরিবেশ রক্ষায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews