শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
Title :
সাভার থানাধীন রাজাশন এলাকা হইতে পেশাদার অস্ত্রধারী মাদক ব্যবসায়ী গ্রেফতার। টেকনাফে মায়ানমারে পাচারের প্রাক্কালে ৫৩ বস্তা সার ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ লৌহজংয়ে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪

মনপুরার হাজিরহাট ইউনিয়নে আলোচনায় জিয়াউর রহমান, নির্বাচনী সমীকরণে নতুন চমকের আভাস

  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৪৭ Time View

মনপুরার হাজিরহাট ইউনিয়নে আলোচনায় জিয়াউর রহমান, নির্বাচনী সমীকরণে নতুন চমকের আভাস

বিশেষ প্রতিনিধি:আব্দুর রহমান ইমন ||

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন মহলে উচ্চারিত হচ্ছে মো. জিয়াউর রহমানের নাম। স্থানীয়দের একাংশের মতে, তিনি নির্বাচনে অংশ নিলে হাজিরহাট ইউনিয়নের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ হতে পারে।

ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে বিভিন্ন আলোচনা ও সম্ভাবনার কথা উঠে এসেছে। এতে সাধারণ ভোটার ও এলাকাবাসীর মধ্যে এক ধরনের আগ্রহ ও উদ্দীপনা তৈরি হয়েছে—তিনি নির্বাচনে অংশ নেবেন কি না এবং অংশ নিলে কী ধরনের পরিকল্পনা নিয়ে মাঠে নামবেন।

এ বিষয়ে জানতে চাইলে মো. জিয়াউর রহমান বলেন, “আমি সব সময় হাজিরহাট ইউনিয়নের মানুষের পাশে থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও থাকব। যদি এলাকার মানুষ আমাকে যোগ্য মনে করেন এবং তাদের সেবা করার সুযোগ দেন, তাহলে সততা, জবাবদিহিতা ও উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করব। আমার লক্ষ্য হবে দল-মতের ঊর্ধ্বে উঠে সকল মানুষের কল্যাণ নিশ্চিত করা।”

তিনি আরও বলেন, “জনগণের মতামতই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সময় হলে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানানো হবে।”

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সম্ভাব্য প্রার্থীদের আনুষ্ঠানিক ঘোষণা ও নির্বাচনী কার্যক্রম শুরু হলে হাজিরহাট ইউনিয়নের নির্বাচনী চিত্র আরও স্পষ্ট হবে।
এদিকে সাধারণ ভোটারদের প্রত্যাশা, নির্বাচিত জনপ্রতিনিধি যেন এলাকার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে কার্যকর ভূমিকা রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews