শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
Title :
সাভার থানাধীন রাজাশন এলাকা হইতে পেশাদার অস্ত্রধারী মাদক ব্যবসায়ী গ্রেফতার। টেকনাফে মায়ানমারে পাচারের প্রাক্কালে ৫৩ বস্তা সার ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ লৌহজংয়ে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪

সুন্দরগঞ্জে ৫২ পিস ই য়া বা সহ যুবক গ্রে ফ তা র, উ দ্ধা র নগদ ২৭ হাজার টাকা

  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৪৬ Time View

সুন্দরগঞ্জে ৫২ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, উদ্ধার নগদ ২৭ হাজার টাকা

এম মাহফুজার রহমান
উপজেলা প্রতিনিধি
সুন্দরগঞ্জ (গাইবান্ধা)

গাইবান্ধার সুন্দরগঞ্জে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ২৭ হাজার ৪৩০ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ সময় ফিরোজ কবির নিরব (১৮) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৯ জুন) বিকেলে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত ফিরোজ কবির নিরব উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের দক্ষিণ মরুয়াদহ আঙ্গুর মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৮ জুন) দিবাগতে রাতে ছাপড়হাটি ইউনিয়নের দক্ষিণ মরুয়াদহ ধাপাচিলা বাজারসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন থানা পুলিশ। অভিযানে ফিরোজ কবির নিরবের বসতবাড়ির পূর্ব পাশে একটি খড়ের ঘরের দক্ষিণ দিকের পুরোনো কাঠের র‍্যাক থেকে বিশেষভাবে মোড়ানো ৫২ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ২৭ হাজার ৪৩০ টাকা উদ্ধার করা হয়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, ‘মাদকসহ গ্রেফতার যুকবসহ কয়েকজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত যুবককে আদালতে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews