শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
Title :
হিরোজ অব এশিয়া–ভলিউম ’-এর কলকাতায় প্রকাশ অতিথি হিসেবে আমন্ত্রণ HRCBM  মরহুম সাংবাদিক মাসুদ মোল্লার স্মরণে শোকসভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত। নাজিরপুর শহীদ জিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পরিবর্তন জানেনা গভর্নিং বডি বাসাইলে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা তালামীযে ইসলামিয়া পান্ডার গাঁও ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন আমিরুল ইসলাম সভাপতি, মিজানুর রহমান সাধারণ সম্পাদক। উখিয়ায় বিজিবির অভিযানে প্রাইভেটকার সহ ২ হাজার ইয়াবা ও চালক আটক ডুমুরিয়ায় গ্রামীণ সিম কোম্পানীর প্রতিনিধির উপর দুর্বৃত্তের হামলা, প্রায় ২ লক্ষাধিক টাকা ছিনতাইয়ের অভিযোগ ঢালীস আম্বার নিবাসে মুন্সীগঞ্জ জেলা ৯৩ ব্যাচের মিলনমেলা ও বন্ধু আড্ডা অনুষ্ঠিত সাভার থানাধীন রাজাশন এলাকা হইতে পেশাদার অস্ত্রধারী মাদক ব্যবসায়ী গ্রেফতার। টেকনাফে মায়ানমারে পাচারের প্রাক্কালে ৫৩ বস্তা সার ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ

উলিপুরে মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৪২ Time View

উলিপুরে মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

উলিপুর উপজেলা প্রতিনিধি, লতিফুল নয়নফারাজী

কুড়িগ্রামের,উলিপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুন ২০২৬ ইং দুপুর ১২ টায় উপজেলা হল রুমে দ্বিতীয় তলায় সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সরকারি দপ্তরসমূহের চলমান কার্যক্রম, জনসেবার মানোন্নয়ন যানজট নিরসন , ফুটপাত অবৈধ দখল, প্লাস্টিক ব্যবহারের উপর নিষেধাজ্ঞা , চলমান বিভিন্ন ইউনিয়নে বন্যা পরিস্থিতি সহ পৌরসভার নানা বিষয় , এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. টি. এম. আরিফ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার কার্যক্রম শুরু হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস. এম. মেহেদী হাসান, উলিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফিজানুর রহমান, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

এছাড়াও সভায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উলিপুর রিপোর্টার্স ইউনিটি, উলিপুর উপজেলা প্রেসক্লাবের সদস্যবৃন্দ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং মাদক, চুরি, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, সড়ক নিরাপত্তা, অবৈধ দখল, সরকারি উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং জনসেবার মান উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও মানসম্মত সেবা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

সভায় বক্তারা বলেন, একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপজেলার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে সকলের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. টি. এম. আরিফ সরকারি নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন, জনসেবার মান বৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল দপ্তরকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি উপজেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে প্রশাসনের পাশাপাশি সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।

সভা শেষে বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং জনস্বার্থে গুরুত্বপূর্ণ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews