শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
Title :
সাভার থানাধীন রাজাশন এলাকা হইতে পেশাদার অস্ত্রধারী মাদক ব্যবসায়ী গ্রেফতার। টেকনাফে মায়ানমারে পাচারের প্রাক্কালে ৫৩ বস্তা সার ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ লৌহজংয়ে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪

আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত- মাদক, চুরি,জুয়া ও গ্রাম্য দাঙ্গা নিরোধ করতে আহবান

  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৩১ Time View

আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত-
মাদক, চুরি,জুয়া ও গ্রাম্য দাঙ্গা নিরোধ করতে আহবান

শাব্বীর আহমদ শিবলী নোমানী
বিশেষ সংবাদদাতা হবিগঞ্জ

।। হবিগঞ্জের বানিয়াচংয়ে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম সাথীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

এতে সদস্যগণ বক্তব্যে বানিয়াচং উপজেলায় মাদক, চুরি, জুয়া ও গ্রাম্য দাঙ্গা সংঘটিতসহ বিভিন্ন অপরাধ প্রবণতা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন। সাঁড়াশি অভিযান চালিয়ে অপরাধীদের গ্রেফতার করে আইন শৃঙ্খলার আরও উন্নতি ঘটাতে উপজেলা প্রশাসনের প্রতি আহবান জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মেহরাব হোসাইন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শামীমা আক্তার, থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বুরহান উদ্দিন,

উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ, সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন, সাবেক ইউপি চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান, বড় বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান,

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুল, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশারফ হোসেন,উপজেলা দূর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি মুফতি কাজী আতাউর রহমান,

জমিয়তের উপজেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল জলিল ইউসুফী, দারুল কুরআন মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা মুজিবুর রহমান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম,

বিএনপি নেতা মোঃ জাহির হোসেন, আকাদ্দস তালুকদার, ৮নং খাগাউড়া ইউপি চেয়ারম্যান শাহ মাসউদ কুরাইশী মক্কী ও উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা সাইদুর রহমান খান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews