শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
Title :
সাভার থানাধীন রাজাশন এলাকা হইতে পেশাদার অস্ত্রধারী মাদক ব্যবসায়ী গ্রেফতার। টেকনাফে মায়ানমারে পাচারের প্রাক্কালে ৫৩ বস্তা সার ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ লৌহজংয়ে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪

কক্সবাজার বাস টার্মিনাল এলাকায় বাসের ধাক্কায় কলেজছাত্র নি হ ত

  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৩৬ Time View

কক্সবাজার বাস টার্মিনাল এলাকায় বাসের ধাক্কায় কলেজছাত্র নিহত

মোহাম্মদ আরিফ
উপজেলা প্রতিনিধি কক্সবাজার

কক্সবাজার: কক্সবাজার বাস টার্মিনাল এলাকার উপজেলা বাজারের সামনে দ্রুতগতির একটি বাসের ধাক্কায় শিহাদ (২৪) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। সোমবার (২৯ জুন) রাত আনুমানিক ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি মহুরীপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর ডিককুল কামারবাড়ি এলাকা থেকে নিজের ভ্যানগাড়ি চালিয়ে আসছিলেন শিহাদ। এ সময় কক্সবাজার-ঈদগাঁও সড়কে চলাচলকারী কক্স ট্রাভেলস পরিবহনের একটি দ্রুতগতির বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা সেটি আটক করেন। পরে পুলিশ বাসটির চালককে হেফাজতে নেয়। দুর্ঘটনায় জড়িত বাসটির নম্বর কক্সবাজার-জ ১১-০৩৬৭।

জানা গেছে, নিহত শিহাদ কক্সবাজার রামু কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি তিনি পরিবারের ব্যবসায়ও সহযোগিতা করতেন। কয়েক মাস আগে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। তার অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

তার জানাজার নামাজ বুধবার সকাল ১০টায় জানারঘোনা কুতুবদিয়া পাড়ায় অনুষ্ঠিত হবে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews