মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
Title :
আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ সংকট, অচল আল্ট্রাসাউন্ড* শিরোনাম: মহাকবি মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকীতে কেশবপুরে শ্রদ্ধাঞ্জলি* টেকনাফের দুর্গম পাহাড়ে র‌্যাব-পুলিশের যৌথ অভিযান, মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার হোসেনপুরের নিষিদ্ধ চায়না দুয়ারী জালের থাবায় বিপর্যয়ের মুখে মৎস্য ভান্ডার, শান্তিগঞ্জের চিকারকান্দিতে পাকা রাস্তা, স্বস্তি শতাধিক পরিবারের পৈত্রিক ভিটা নিয়ে দুই ভাইয়ের বিরোধ, কালিয়াকৈরে রাস্তার পাশের আশ্রয়ে ছোট ভাই চায়না দুয়ারি জালের আগ্রাসনে বিপর্যায়ের মুখে বিভিন্ন মৎস্যভান্ডার। দখলীয় জমিকে বেদখল’ দেখিয়ে প্রতিবেদনের অভিযোগ, রাতারাতি ঘর তুলে জমি দখলের দাবি রাজশাহীর চন্দ্রিমায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পি স্ত ল, গু লি ও ম্যাগাজিন উ দ্ধা র; জড়িতদের খুঁজছে র‍্যাব-৫ পলাশবাড়ীতে বিএনপি–জামায়াত সংঘর্ষে উপজেলা বিএনপির সভাপতি সহ আহত-১৩

কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৩ Time View

কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

নৃপেন হালদার, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা ও সর্বস্তরের মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানববন্ধন, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ ইয়ূথ ফার্স্ট কনসার্ন্সের সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সামনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা চত্বর থেকে একটি মাদকবিরোধী শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে এসে এক আলোচনা সভা মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মাদকবিরোধী আলোচনা সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপালগঞ্জের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ, উপজেলা
বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, ইউপি চেয়ারম্যান ভীম চন্দ্র বাগচী, প্রেসক্লাব কোটালীপাড়ার সাধারণ সম্পাদক গৌরাঙ্গ লাল দাস, বিওয়াইএফসি‘র হেড অব এইচআর এন্ড এডমিন টমাস বাড়ৈ, প্রোগ্রাম ম্যানেজার নয়ন দাস, রিহ্যাব সেন্টারের ইনচার্জ মতিউর রহমান রাজা বক্তব্য রাখেন।

সভায় বক্তরা বলেন,মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং একটি পরিবার ও সমাজকে তছনছ করে দেয়। তরুণ প্রজন্মকে এই মরণব্যাধি থেকে দূরে রাখতে কেবল আইন প্রয়োগ নয়, বরং পারিবারিক শিক্ষা ও সামাজিক সচেতনতা সবচেয়ে বেশি জরুরি। মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার পাশাপাশি কিশোর-কিশোরীদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে বেশি বেশি সম্পৃক্ত করার ওপর জোর দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews