শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
Title :
সাভার থানাধীন রাজাশন এলাকা হইতে পেশাদার অস্ত্রধারী মাদক ব্যবসায়ী গ্রেফতার। টেকনাফে মায়ানমারে পাচারের প্রাক্কালে ৫৩ বস্তা সার ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ লৌহজংয়ে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪

চায়না দুয়ারি জালের আগ্রাসনে বিপর্যায়ের মুখে বিভিন্ন মৎস্যভান্ডার।

  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৬২ Time View

চায়না দুয়ারি জালের আগ্রাসনে বিপর্যায়ের মুখে বিভিন্ন মৎস্যভান্ডার।

মোহাম্মদ শফিকুল ইসলাম ঢাকা জেলা প্রতিনিধি।

ঢাকার ধামরাই ও সাভারসহ বিভিন্ন এলাকায় নদ-নদী,খাল-বিল ও গ্রামগঞ্জের জলাশয়ে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের ব্যাপক ব্যবহার স্হানীয় মৎস্যসম্পদ ও জলজ পরিবেশের জন্য ভয়াবহ হুমকি হয়ে উঠেছে।নির্বিচারে এ জাল ব্যবহারের ফলে দেশীয় প্রজাতি মাছের প্রজনন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে উদ্বগ প্রকাশ করেছেন মৎস্যজীবী, পরিবেশ সচেতন নাগরিক ও স্হানীয় বাসিন্দারা। স্হানীয় সুত্রে জানা যায়, অল্প খরচে বেশি মাছ ধরার লোভে এক শ্রেণির অসাধু জেলে ও সৎস্য শিকারি দীর্ঘদিন ধরে চায়না দুয়ারি জাল ব্যবহার করছে। এ জালের অত্যন্ত সূক্ষ্ম ফাঁসে বড় মাছের পাশাপাশি বিপুল পরিমাণ রেনু ও পোনা মাছও ধরা পড়ছে। ফলে মাছের স্বাভাবিক বংশবিস্তার বাধাগ্রস্ত হচ্ছে এবং দেশীয় মাছের উৎপাদন দিন দিন হ্রাস পাচ্ছে। অভিযোগ পাওয়া যায়,বিভিন্ন এলাকার গ্রামগঞ্জে প্রকাশ্যেই নিষিদ্ধ এসব জাল ব্যবহার করা হচ্ছে। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত নজরদারি ও অভিযান না থাকায় অবৈধ জালের ব্যবহার দিন দিন বেড়েই চলছে।
জেলেদের মতে,চায়না দুয়ারি জাল শুধু মাছের জন্যই নয়,পরো জলজ বাস্তুতন্ত্রের জন্য অত্যন্ত ক্ষতিকর। এ জালের সূক্ষ্ম ফাসে ব্যাঙ,কাকড়া,শামুকসহ বিভিন্ন উপকারী জলজ প্রাণী আটকা পড়ে মারা যায়। এতে জলজ জীববৈচিত্র্য ধ্বংসের পাশাপাশি পরিবেশের স্বাভাবিক ভারসাম্য ও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে বিভিন্ন এলাকাবাসীর দাবী,নদ-নদী ও জলাশয় রক্ষায় অবিলম্বে নিয়মিত ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা, অবৈধ জাল জব্দ এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় অদূর ভবিষ্যতে ধামরাই ও সাভারের ঐতিহ্যেবাহী মৎস্যভান্ডার ও জলজ জীববৈচিত্র্য অপূরণীয় ক্ষতির মুখে পড়বে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews