শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
Title :
সাভার থানাধীন রাজাশন এলাকা হইতে পেশাদার অস্ত্রধারী মাদক ব্যবসায়ী গ্রেফতার। টেকনাফে মায়ানমারে পাচারের প্রাক্কালে ৫৩ বস্তা সার ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ লৌহজংয়ে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪

টেকনাফের দুর্গম পাহাড়ে র‌্যাব-পুলিশের যৌথ অভিযান, মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার

  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৫৪ Time View

টেকনাফের দুর্গম পাহাড়ে র‌্যাব-পুলিশের যৌথ অভিযান, মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার

মোহাম্মদ রায়হান ইসলাম
টেকনাফ উপজেলা প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দুর্গম পাহাড়ে র‌্যাব-১৫ ও টেকনাফ থানা পুলিশের যৌথ অভিযানে মুক্তিপণের দাবিতে অপহৃত চার তরুণকে জীবিত উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুর আড়াইটার দিকে রঙ্গীখালী জুম্মাপাড়া এলাকায় পরিচালিত অভিযানে অপহরণকারীরা পালিয়ে গেলেও তাদের পাহাড়ি আস্তানা থেকে ভিকটিমদের উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গত ২৬ জুন রাতে ফেনী থেকে টেকনাফে এসে নিখোঁজ হন এমাম হোসেন জিসান (২৩) ও তহিদুল ইসলাম তামিম ১৯)। পরে ২৮ জুন ফেনীর দাগনভূঞা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১২২১) করা হলে র‌্যাব তদন্তে নামে। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত বিশ্লেষণে নিশ্চিত হওয়া যায়, তারা একটি পাহাড়ি অপহরণকারী চক্রের কবলে পড়েছেন।

এরপর র‌্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এবং টেকনাফ থানা পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পাহাড়ি জঙ্গলে পালিয়ে যায়। পরে আস্তানায় তল্লাশি চালিয়ে চারজনকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া অন্য দুজন হলেন মো. এমাম হোসেন (১৮) ও সুমন মিয়া প্রকাশ হোসাইন (২২)।

উদ্ধার হওয়া ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, অপহরণকারীরা তাদের হাত-পা বেঁধে পাহাড়ে আটকে রেখে পরিবারের কাছে জনপ্রতি ৫ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা দিতে বিলম্ব হওয়ায় তাদের ওপর শারীরিক নির্যাতনও চালানো হয়।

র‌্যাব জানিয়েছে, উদ্ধার হওয়া চারজনকে প্রাথমিক চিকিৎসা ও পরিচর্যা শেষে আইনগত প্রক্রিয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অপহরণকারী চক্রের মূল হোতা ও অন্য সদস্যদের গ্রেপ্তারে র‌্যাব ও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews