
আলহামদুলিল্লাহ,
লোহাগাড়া ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের পরীক্ষা শুরু।
আরমান হোসেন ফয়সাল
লোহাগাড়ার প্রতিনিধি
চট্টগ্রাম জেলা
লোহাগাড়া ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের
শিক্ষার্থীদের মানোন্নয়নের লক্ষ্যে সরকারী নির্দেশনা মোতাবেক
আজ ০১/০৭/২০২৬ খ্রি. রোজ বুধবার থেকে শুরু হলো ৬ষ্ঠ-১০ম শ্রেণির শিক্ষার্থীদের অর্ধ -বার্ষিক ২০২৬ পরীক্ষা।
সার্বক্ষনিক কেন্দ্র পরিদর্শনে রয়েছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক,সহকারী প্রধান শিক্ষক ও হল সুপার মহোদয়।
হল পরিদর্শন করেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জনাব মোহাম্মদ আবু হানিফ সাহেব।
পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান ও সার্বিক হল পর্যবেক্ষণ করেন অত্র বিদ্যালয়ের
সদ্য নিয়োগকৃত প্রধান শিক্ষক শ্রদ্ধেয় জনাব রুনেন্দু বিকাশ দে স্যার
পরীক্ষার নিয়মকানুন অনুস্মরণ পূ্র্বক সম্মানিত শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা ও কঠোর নজরদারির মাধ্যমে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষার্থীরা সকলের কাছে দোয়া প্রার্থী।
পরীক্ষা শিক্ষার্থীদের জন্য শুধু বিপদ নয়, বরং এটি তাদের জন্য উৎসবও বটে।
তথাকথিত মূল্যায়নের বিপরীতে ঐতিহ্যবাহী পরীক্ষা পদ্ধতিতে শিক্ষার্থীদের মাঝে যে ভয় ও আনন্দ মিশ্রিত উৎসবের আমেজ পরিলক্ষিত হয় তা বড়ই মনোমুগ্ধকর।
শিক্ষার্থীদের জন্য দোয়া ও শুভ কামনা রহিলো।
প্রতিদিন দুই শিপ্টে পরীক্ষা চলমান
১ম শিপ্ট-৯:৩০-১২:৩০
২য় শিপ্ট-১:৩০-৪:৪০