বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
Title :
রেক্সিমকোর কীটনাশক ব্যবহারে পেঁয়াজের ক্ষতির অভিযোগ: কৃষকের ক্ষতিপূরণ ও নিরপেক্ষ তদন্তের দাবি দোয়ারাবাজারে দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ। শান্তিগঞ্জে ঠাকুরভোগে জনদুর্ভোগ লাঘবে পাকা রাস্তা তালায় বাসচাপায় স্কুল শিক্ষার্থী নি হ ত, আ হ ত বাবা। লিগ্যাল এইডের মধ্যস্থতায় ভাঙনের মুখ থেকে ফিরল দুই পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় কাঁঠাল ও ডিমের ট্রাকের মুখোমুখি সং ঘ র্ষ, চালক গুরুতর আ হ ত। ভূমি অফিসে সাধারণ জনগণ দালাল ধারায় প্রতারিত লোহাগাড়া উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনার শীর্ষে : তানভীর জিহান। গোদাগাড়ীতে এক নেতার বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের অভিযোগ দক্ষিণ আফ্রিকায় ১৪ বছরের রক্ত-ঘামে উপার্জিত ২ কোটি ১৮ লাখ টাকা! দেশে ফিরে ভাইয়ের বি রু দ্ধে আত্মসাতের বিস্ফোরক অ ভি যো গ”

ঈদগাঁও থানা পুলিশের অভিযানে ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল মেম্বার মা দ ক সহ গ্রে ফ তা র ৬

  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ২১ Time View

ঈদগাঁও থানা পুলিশের অভিযানে ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল মেম্বার মাদকসহ গ্রেফতার ৬

মনজুর আলম স্টাফ রিপোর্টার কক্সবাজার

কক্সবাজারের ঈদগাহ উপজেলার ইসলামাবাদ ইউনিয়নে বুধবার(১ জুলাই )ভোররাত ৪ টায় অভিযান চালিয়ে মদ-জুয়ার আসর থেকে সদ্য ঘোষিত ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল মেম্বারসহ ৬জন মাদকসহ গ্রেফতার করেছে ঈদগাহ থানা পুলিশ ।

গোপান সংবাদ এর ভিত্তিতে, ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ সিফাতুল মাসদারের নির্দেশে, থানার নিকটবর্তী সেমিপাকা একটি ঘরে অভিযান চালায় যেখানে প্রতি রাতে মদ জুয়ার আসর বসানোর
সংবাদ রয়েছে, ঘরটি ঘেরাও করে ঈদগাঁও থানা পুলিশ।

স্থানীয়রা জানান,অনেক ডাকাডাকির পরেও দরজা না খুললে পুলিশ দরজা ভাঙ্গার ঘোষনা দিলে তারা দরজা খুলতে বাধ্য হয়,পুলিশ দেখে টয়লেটে ঢুকে পড়েন জুয়েল মেম্বার।সেখান থেকে জুয়েল মেম্বার ও তার ৬ জন সহযোগী ইয়াবা সেবনের সরঞ্জামসহ আটক করে থানায় নিয়ে যায় আভিযানিক পুলিশ।

আটক জুবায়েদ উল্লাহ জুয়েল ইসলামাবাদ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি মেম্বার ও সদ্যঘোষিত ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক।

বিএনপির কিছু নেতাকর্মীদের দাবি জুবায়েদ উল্লাহ জুয়েল মেম্বার ষড়যন্ত্রের শিকার।এ নিয়ে ফেসবুক পোস্ট করেন ঈদগাহ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদু শুক্কুর।তিনি বলেন জুয়েল মেম্বারকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।
এ নিয়ে বিএনপির নেতাকর্মীদের পক্ষ-বিপক্ষে মতবিরোধ হয়েছে, যা নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মাঝে হতাশা দেখা দিয়েছে।

এদিকে মাদকের আসর থেকে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল মেম্বারসহ মাদকসেবীদের আটক করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে থানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় জনতা ও নেটিজেনরা।
পুলিশের এরকম সাহসী ভূমিকা অব্যাহত রাখার দাবী জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews