
ধামরাইয়ে অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে বিনামূল্যে চাল বিতরণ।
মোহাম্মদ শফিকুল ইসলাম ঢাকা জেলা প্রতিনিধি।
ঢাকার ধামরাই উপজেলার সুয়াপুর ইউনিয়নে দরিদ্র, অসহায়,দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্যশস্য (চাল)বিতরণ করা হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রীর অভিপ্রায় এবং ঢাকা-২০ (ধামরাই)
আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ তমিজ উদ্দিন-এর দিকনির্দেশনায় আয়োজিত এ কর্মসূচির আওতায় উপকারভোগী পরিবারের প্রত্যেককে ১০ (দশ) কেজি করে চাল প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ঢাকা-২০(ধামরাই) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ তমিজ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আল মামুন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব এ কে এম মোস্তাফিজুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপত্বিত করেন শেখ মোঃ মুসা,উপজেলা ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক স্হায়ী কমিটির সভাপতি এবং সুয়াপুর ইউনিয়ন পরিষদের সদস্য।
আজ ১ জুলাই সুয়াপুর ইউনিয়ন পরিষদ প্রঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক অসহায় ও নিম্ম আয়ের মানুষ অংশ নেন।
সুষ্ঠু ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশে উপকারভোগীদের হাতে খাদ্যশস্য তুলে দেওয়া হয়।
আয়োজকেরা জানান, সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিলেন,উপজেলা প্রশাসন, ধামরাই, ঢাকা।