শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
Title :
সাভার থানাধীন রাজাশন এলাকা হইতে পেশাদার অস্ত্রধারী মাদক ব্যবসায়ী গ্রেফতার। টেকনাফে মায়ানমারে পাচারের প্রাক্কালে ৫৩ বস্তা সার ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ লৌহজংয়ে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪

আগামী দিনে আরও নিরাপদ ও বাসযোগ্য রাজশাহী গড়ে তোলার প্রত্যয়: আরএমপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ভূমিমন্ত্রী মিনু

  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৫৩ Time View

আগামী দিনে আরও নিরাপদ ও বাসযোগ্য রাজশাহী গড়ে তোলার প্রত্যয়: আরএমপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ভূমিমন্ত্রী মিনু

অপু দাস,ব্যুরো প্রধান, রাজশাহী।

রাজশাহীকে আরও নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য মহানগর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি। তিনি বলেছেন, অপরাধ ও সন্ত্রাস দমনের মাধ্যমে এমন একটি নগরী গড়ে তোলা হবে, যেখানে সাধারণ মানুষ নিরাপদে বসবাস করতে পারবেন। এ লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।
বুধবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আরএমপি সদর দপ্তরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, রাজশাহী মহানগরকে আইন-শৃঙ্খলার দিক থেকে আরও শক্তিশালী ও নিরাপদ রাখতে সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এই মহানগর আরও উন্নত, নিরাপদ ও নাগরিকবান্ধব শহরে পরিণত হবে।
তিনি আরও বলেন, আরএমপি প্রতিষ্ঠার পর থেকে নগরবাসীর জানমাল রক্ষা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সময়ের সঙ্গে সঙ্গে এই বাহিনীর কার্যক্রম আরও আধুনিক ও জনমুখী হয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সরকারের সর্বোচ্চ গুরুত্ব রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
ভূমিমন্ত্রী আরএমপির সকল কর্মকর্তা ও সদস্যদের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, জনগণের আস্থা ও সহযোগিতা নিয়েই পুলিশ বাহিনী তাদের দায়িত্ব আরও কার্যকরভাবে পালন করতে সক্ষম হবে।
উদ্বোধনী আলোচনা অনুষ্ঠান শেষে আরএমপি সদর দপ্তর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সদর দপ্তরে এসে শেষ হয়। র‍্যালিতে পুলিশ সদস্যদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। তিনি আরএমপির প্রতিষ্ঠার ইতিহাস, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর পুলিশিং এবং জনসম্পৃক্ত কার্যক্রমের মাধ্যমে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে আরএমপি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুনসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রশাসনের কর্মকর্তা, পুলিশের ঊর্ধ্বতন সদস্য এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।
আরএমপির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে ছিল উদ্বোধনী অনুষ্ঠান, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং অন্যান্য আনুষ্ঠানিক কার্যক্রম। আয়োজকরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর মাধ্যমে পুলিশ ও জনগণের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি নিরাপদ নগর গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews