শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
Title :
সাভার থানাধীন রাজাশন এলাকা হইতে পেশাদার অস্ত্রধারী মাদক ব্যবসায়ী গ্রেফতার। টেকনাফে মায়ানমারে পাচারের প্রাক্কালে ৫৩ বস্তা সার ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ লৌহজংয়ে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪

ভূরুঙ্গামারীতে সুপারি বাগানের আড়ালে গাঁজার চাষ

  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৫২ Time View

ভূরুঙ্গামারীতে সুপারি বাগানের আড়ালে গাঁজার চাষ!
আব্দুল ওয়াহাব, স্টাফ রিপোর্টার,কুড়িগ্রাম।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সুপারি বাগানের আড়ালে গোপনে গাঁজার চাষের অভিযোগে অভিযান চালিয়ে চারটি গাঁজা গাছ জব্দ করেছে পুলিশ। তবে অভিযানের আগেই পালিয়ে যাওয়ায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি।
বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাটগোপালপুর গ্রামের মোল্লাপাড়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভূরুঙ্গামারী থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এবং ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিম উদ্দিন নেতৃত্ব দেন। অভিযানে মাদক ব্যবসার অভিযোগে অভিযুক্ত মো. মাজেদুল ইসলাম মঞ্জুর দুটি পৃথক সুপারি বাগান তল্লাশি করে প্রায় ১২ ফুট উচ্চতার দুটি এবং প্রায় ২ ফুট উচ্চতার আরও দুটি গাঁজা গাছ উদ্ধার ও জব্দ করা হয়।
পুলিশের দাবি, অভিযুক্ত মঞ্জু দীর্ঘদিন ধরে সুপারি বাগানকে আড়াল হিসেবে ব্যবহার করে গোপনে গাঁজার চাষ করে আসছিলেন। স্থানীয়দের অভিযোগ, তিনি এলাকায় মাদকসংশ্লিষ্ট কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হিসেবে পরিচিত।
অভিযান চলাকালে অভিযুক্ত বাড়িতে না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ভূরুঙ্গামারী থানার ওসি মো. আজিম উদ্দিন বলেন, “মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তদের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদকের সঙ্গে জড়িত কাউকেই আইনের বাইরে রাখা হবে না।”
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “ভারতীয় সীমান্তসংলগ্ন এলাকায় বিস্তীর্ণ সুপারি বাগান থাকায় কিছু অসাধু ব্যক্তি সেগুলোকে আড়াল হিসেবে ব্যবহার করে গাঁজার চাষের চেষ্টা করছে। তাদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews