শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
Title :
সাভার থানাধীন রাজাশন এলাকা হইতে পেশাদার অস্ত্রধারী মাদক ব্যবসায়ী গ্রেফতার। টেকনাফে মায়ানমারে পাচারের প্রাক্কালে ৫৩ বস্তা সার ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ লৌহজংয়ে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪

গোবিন্দগঞ্জে চাকরি স্থায়ীকরণের দাবিতে নেসকো কর্মচারীদের কর্মবিরতি পালিত

  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ২৬ Time View

গোবিন্দগঞ্জে চাকরি স্থায়ীকরণের দাবিতে নেসকো কর্মচারীদের কর্মবিরতি পালিত
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে চাকরি স্থায়ীকরণের দাবিতে কর্মবিরতি কর্মসূচি পালন করেছে নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) অস্থায়ী কর্মচারীরা। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা।

বুধবার (১ জুলাই) দিনভর গোবিন্দগঞ্জ এলইএম আউটসোর্সিং ঐক্য পরিষদের উদ্যোগে নেসকো বিক্রয় ও বিতরণ কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

নেসকোর কর্মচারীরা অভিযোগ করেন, তারা দীর্ঘদিন ধরে অস্থায়ী ভিত্তিতে চাকরি করে আসছেন। কিন্তু এতদিনেও তাদের চাকরি স্থায়ী করা হয়নি। নেসকোর অধীনে গোবিন্দগঞ্জে ১৭ জন অস্থায়ী কর্মচারী আছেন। চাকরি স্থায়ী না করায় পরিবার নিয়ে তাদের মানবেতর জীবন যাপন করছেন। তারা তাদের চাকরি স্থায়ী করণের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। তাদের দাবি না মানা হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেন।

এ বিষয়ে সংগঠনটির সহ-সভাপতি জহুরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বলেন, নেসকো প্রতি বছর চুক্তির মেয়াদ শেষ হওয়ার দুই মাস আগে আমাদের সাথে চুক্তি নবায়ন করে। এবার চুক্তির মেয়াদ শেষ হলেও নতুন করে চুক্তি নবায়ন করা হচ্ছে না।

তারা আরও বলেন, যতদিন পর্যন্ত আমাদের চুক্তি নবায়ন, ন্যায্য বেতন, চাকুরী স্থায়ীকরণ, বৈষম্য দূর, শ্রমিক অধিকার রক্ষা ও ন্যায্যতা নিশ্চিত না হবে ততদিন পর্যন্ত এই কর্মবিরতি চলবে।

গোবিন্দগঞ্জ নেসকো বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল জলিল সাংবাদিকদের জানান, তাদের সকল দাবির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews