শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
Title :
টেকনাফে মায়ানমারে পাচারের প্রাক্কালে ৫৩ বস্তা সার ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ লৌহজংয়ে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা

লিগ্যাল এইডের মধ্যস্থতায় ভাঙনের মুখ থেকে ফিরল দুই পরিবার

  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৮৯ Time View

লিগ্যাল এইডের মধ্যস্থতায় ভাঙনের মুখ থেকে ফিরল দুই পরিবার

মোঃ আজাদ হোসেন নিপুঃ-
জামালপুর জেলা প্রতিনিধি।।

জামালপুর জেলা লিগ্যাল এইড অফিসের মধ্যস্থতা, আইনি পরামর্শ ও কাউন্সিলিংয়ের মাধ্যমে দাম্পত্য কলহে ভাঙনের মুখে থাকা দুটি পরিবার পুনরায় একত্রিত হয়েছে। বুধবার (১ জুলাই ২০২৬ ) পৃথক দুটি পারিবারিক বিরোধ নিষ্পত্তির মাধ্যমে দুই দম্পতি নতুন করে সংসার শুরু করার অঙ্গীকার করেন।
জেলা লিগ্যাল এইড অফিস সূত্রে জানা যায়, প্রথম ঘটনাটি ১৭ বছরের দাম্পত্য জীবনের একটি পরিবারকে কেন্দ্র করে। তাদের তিনটি সন্তান রয়েছে। যৌতুকসংক্রান্ত একটি মামলার জেরে স্বামী-স্ত্রীর সম্পর্কে তীব্র সংকট দেখা দেয়। মামলায় স্বামী সাজাপ্রাপ্ত হয়ে প্রায় তিন মাস কারাভোগও করেন। দীর্ঘদিনের বিরোধে সংসার ভেঙে যাওয়ার আশঙ্কা দেখা দিলে বিষয়টি জেলা লিগ্যাল এইড অফিসে আসে। সেখানে উভয় পক্ষকে নিয়ে দীর্ঘ সময় ধরে আইনি পরামর্শ ও কাউন্সিলিং করা হয়। বিশেষ করে তিন সন্তানের ভবিষ্যতের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরলে তারা নিজেদের ভুল-ত্রুটি উপলব্ধি করেন এবং পারস্পরিক সমঝোতার ভিত্তিতে পুনরায় একসঙ্গে বসবাসের সিদ্ধান্ত নেন। পরে তারা এ বিষয়ে অঙ্গীকারপত্রে স্বাক্ষর করেন।
দ্বিতীয় ঘটনাটি ছিল সাত বছরের দাম্পত্য জীবনের একটি পরিবারকে ঘিরে। ওই দম্পতির একটি সন্তান রয়েছে। পারস্পরিক ভুল বোঝাবুঝি ও দাম্পত্য কলহের কারণে তাদের সম্পর্ক বিচ্ছেদের দ্বারপ্রান্তে পৌঁছে যায়। জেলা লিগ্যাল এইড অফিসে উভয় পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে আইনি পরামর্শ ও মানসিক কাউন্সিলিং প্রদান করা হয়। একপর্যায়ে তারা নিজেদের ভুল স্বীকার করে সন্তানের ভবিষ্যৎ ও পারিবারিক স্থিতিশীলতার স্বার্থে পুনরায় একত্রে সংসার করার সিদ্ধান্ত নেন।
জেলা লিগ্যাল এইড অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, পারিবারিক বিরোধের প্রতিটি মামলায় বিচ্ছেদই একমাত্র সমাধান নয়। অনেক ক্ষেত্রে আন্তরিক আলোচনা, মধ্যস্থতা, আইনি সচেতনতা এবং মানসিক কাউন্সিলিংয়ের মাধ্যমে ভেঙে যাওয়ার উপক্রম হওয়া পরিবারেও পুনর্মিলন সম্ভব। বিকল্প বিরোধ নিষ্পত্তি (ADR) পদ্ধতির মাধ্যমে আদালতের বাইরে দ্রুত, শান্তিপূর্ণ ও টেকসই সমাধান নিশ্চিত করা যায়।
তিনি আরও বলেন, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার মূল লক্ষ্য শুধু আইনি সহায়তা দেওয়া নয়; বরং সামাজিক সম্প্রীতি, পারিবারিক বন্ধন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখা। এ ধরনের পুনর্মিলন সেই লক্ষ্য বাস্তবায়নেরই একটি ইতিবাচক উদাহরণ।
জেলা লিগ্যাল এইড অফিস জানিয়েছে, ভবিষ্যতেও পারিবারিক ও সামাজিক বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তিতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (ADR) কার্যক্রম জোরদার করা হবে, যাতে মামলা-মোকদ্দমা কমে এবং পরিবার ও সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews