বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
Title :
রেক্সিমকোর কীটনাশক ব্যবহারে পেঁয়াজের ক্ষতির অভিযোগ: কৃষকের ক্ষতিপূরণ ও নিরপেক্ষ তদন্তের দাবি দোয়ারাবাজারে দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ। শান্তিগঞ্জে ঠাকুরভোগে জনদুর্ভোগ লাঘবে পাকা রাস্তা তালায় বাসচাপায় স্কুল শিক্ষার্থী নি হ ত, আ হ ত বাবা। লিগ্যাল এইডের মধ্যস্থতায় ভাঙনের মুখ থেকে ফিরল দুই পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় কাঁঠাল ও ডিমের ট্রাকের মুখোমুখি সং ঘ র্ষ, চালক গুরুতর আ হ ত। ভূমি অফিসে সাধারণ জনগণ দালাল ধারায় প্রতারিত লোহাগাড়া উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনার শীর্ষে : তানভীর জিহান। গোদাগাড়ীতে এক নেতার বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের অভিযোগ দক্ষিণ আফ্রিকায় ১৪ বছরের রক্ত-ঘামে উপার্জিত ২ কোটি ১৮ লাখ টাকা! দেশে ফিরে ভাইয়ের বি রু দ্ধে আত্মসাতের বিস্ফোরক অ ভি যো গ”

তালায় বাসচাপায় স্কুল শিক্ষার্থী নি হ ত, আ হ ত বাবা।

  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৩ Time View

তালায় বাসচাপায় স্কুল শিক্ষার্থী নিহত, আহত বাবা।

আরিফুল ইসলাম
উপজেলা প্রতিনিধি, তালা,সাতক্ষীরা।

সাতক্ষীরার তালা উপজেলার শাহপুর বাজার এলাকায় বাসচাপায় কুশল রায় সরদার (১৩) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বাবা কানাই লাল সরদার।
বুধবার (১ জুলাই) সকাল ৯টার দিকে খুলনা-পাইকগাছা মহাসড়কের শাহপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কুশল রায় সরদার তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সে তালা উপজেলার নলতা গ্রামের বাসিন্দা এবং রথখোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কানাই লাল সরদারের ছেলে। চাকরির সুবাদে কুশলের বাবা-মা বর্তমানে চুকনগরে বসবাস করেন এবং দুইজনই শিক্ষকতা পেশায় নিয়োজিত।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১ জুলাই) সকাল ৯ টার দিকে কানাই লাল সরকার চুকনগর থেকে মোটরসাইকেল যোগে ছেলে কুশলকে নিয়ে তালায় স্কুলে আসছিলেন। পথিমধ্যে শাহপুর বাজার এলাকায় পৌঁছালে পাইকগাছা থেকে ছেড়ে আসা খুলনা মেট্রো-জ-০৫-০০৪৯ নম্বরের খুলনাগামী একটি বাস মোটরসাইকেলটিকে ওভারটেক করার সময় মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের ভারসাম্য হারিয়ে কুশল সরকার ছিটকে বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় তার বাবা কানাই লাল সরকারও মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত কানাই লাল সরদারকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews