শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
Title :
টেকনাফে মায়ানমারে পাচারের প্রাক্কালে ৫৩ বস্তা সার ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ লৌহজংয়ে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা

এইচএসসিতে অস্বাভাবিক অনুপস্থিতি, নিবন্ধিত শিক্ষার্থীর ৩৬ শতাংশই পরীক্ষার বাইরে

  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৫২ Time View

এইচএসসিতে অস্বাভাবিক অনুপস্থিতি, নিবন্ধিত শিক্ষার্থীর ৩৬ শতাংশই পরীক্ষার বাইরে

উজ্জ্বল মন্ডল
কালকিনি, মাদারীপুর

বৃহস্পতিবার (২ জুলাই) থেকে শুরু হয়েছে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। মাদারীপুরে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হলেও সারাদেশের ন্যায় কালকিনি উপজেলা সহ অন্যান্য উপজেলাতেও নিয়মিত শিক্ষার্থীদের একটি অংশ পরীক্ষা অংশগ্রহণ করেনি।

শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের তথ্যমতে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একাদশ শ্রেণিতে নিবন্ধন করেছিল প্রায় ১৫ লাখ শিক্ষার্থী । কিন্তু ২০২৬ সালে প্রায় সাড়ে ৯ লাখ শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষার জন্য ফরম পূরণ করেছে । অর্থাৎ প্রায় সাড়ে ৫ লাখ শিক্ষার্থী পরীক্ষার বাইরে রয়েছে যা নিয়মিত শিক্ষার্থীদের প্রায় ৩৬ শতাংশ।

শিক্ষা সংশ্লিষ্টদের মতে, প্রতি বছরই কিছু শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার রেজিষ্ট্রেশন সম্পন্ন করলেও পরীক্ষায় অংশগ্রহণ করে না। কিন্তু এ বছর অংশগ্রহণ না করার হার তুলনামূলকভাবে অনেকাংশেই বেশি। পারিবারিক সমস্যা, অল্প বয়সে বিয়ে, আর্থিক সংকট, ঝরে পড়া, এবং কর্মসংস্থানের জন্য লেখাপড়া ছেড়ে দেওয়া সহ বিভিন্ন কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেন তারা।

মাদারীপুরের কালকিনি উপজেলায় মোট ১০ টি সেন্টারে আসন বিন্যাস করা হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা জানান, শিক্ষার্থীদের নিয়মিত পড়ালেখা বজায় রাখা এবং লেখাপড়ায় আগ্রহ কমে যাওয়া রোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। অন্যথায় ভবিষ্যতে উচ্চশিক্ষায় অংশগ্রহণের হার আরও কমে যেতে পারে বলে আশঙ্কা করেন তারা।

সরেজমিনে দেখা যায়, কালকিনি উপজেলা সহ মাদারীপুরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা । নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে জেলা প্রশাসন সহ শিক্ষা বিভাগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বহিনী গ্রহণ করেছে প্রয়োজনীয় ব্যবস্থা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews