
সেনবাগে ‘ভলান্টিয়ার ফর সেনবাগ’-এর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
মোঃ আবদুল মোতালেব
স্টাফ রিপোর্টার নোয়াখালী :–
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় নোয়াখালীর সেনবাগে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভলান্টিয়ার ফর সেনবাগ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ১টা ৩০ মিনিটে সেনবাগ উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন সেনবাগ উপজেলা নিবার্হী অফিসার মুহসিয়া তাবাসসুম।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ২০২৬ সালের কর্মসূচির আওতায় ১০০ কেজি খেজুরের বীজ, প্রায় ৫,০০০ থেকে ৭,০০০টি বিভিন্ন প্রজাতির চারা এবং প্রায় ২,০০০ থেকে ৩,০০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম,স্বেচ্ছাসেবী কর্মী, সমাজসেবক আলাউদ্দিন আলো,সেনবাগ ইয়ং হেল্প সোসাইটি স্বেচ্ছাসেবক কর্মী রফিকুল ইসলাম রবি,সেনবাগ আইডিয়াল হাই স্কুলের সহকারী শিক্ষক ইমরান হোসেন,ভলান্টিয়ার ফর সেনবাগ-এর প্রতিষ্ঠাতা পরিচালক ফখরুল ইসলাম টিপু এবং সংগঠনের সদস্যবৃন্দ। সেনবাগ উপজেলার সেনবাগ বালিকা উচ্চ বিদ্যালয় ও সেনবাগ আইডিয়াল হাইস্কুলের চার শতার্ধিক ছাত্র-ছাত্রীদের ও পথচারীদের মধ্য বিভিন্ন প্রকারের চারা গাছ বিতরণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে
বক্তারা বলেন, বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষার জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার অন্যতম কার্যকর উদ্যোগ। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো ও পরিচর্যার আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি ও স্বেচ্ছাসেবীরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন এবং আগামী দিনগুলোতে সেনবাগ জুড়ে ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।