শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
Title :
টেকনাফে মায়ানমারে পাচারের প্রাক্কালে ৫৩ বস্তা সার ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ লৌহজংয়ে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা

অর্ধ-বার্ষিক পরীক্ষার দিন স্কুলছাত্রীর মৃ ত্যু, শোকে স্তব্ধ চাঁদপুর

  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৬০ Time View

অর্ধ-বার্ষিক পরীক্ষার দিন স্কুলছাত্রীর মৃত্যু, শোকে স্তব্ধ চাঁদপুর

মোঃ আজাদ হোসেন নিপুঃ- জামালপুর জেলা প্রতিনিধি।।

জামালপুর সদর উপজেলার ১৫ নম্বর রশিদপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামে এশামনি (১৪) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে নিজ বাড়িতে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।
এশামনি চাঁদপুর গ্রামের ইব্রাহিম মাস্টারের মেয়ে এবং রশিদপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল। এলাকাটি জামালপুর জেলার শেষ সীমানায় অবস্থিত। ভৌগোলিকভাবে বসতবাড়ি টাঙ্গাইল জেলার সীমানার মধ্যে হলেও পরিবারটি জামালপুর জেলার ভোটার ও বাসিন্দা হিসেবে পরিচিত।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে এশামনির দ্বিতীয় অর্ধ-বার্ষিক পরীক্ষা ছিল। প্রতিদিনের মতো সকালে কর্মস্থলে যাওয়ার আগে তার বাবা পরীক্ষার খরচের জন্য তাকে টাকা দিয়ে যান। পরে পরিবারের সদস্যরা তাকে ঘরে অচেতন অবস্থায় দেখতে পান। স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধার করে চিকিৎসার উদ্যোগ নেওয়া হলেও তার মৃত্যু হয়।
স্বজনরা জানান, আগের দিন সে অর্ধ-বার্ষিক পরীক্ষার প্রথম পরীক্ষায় অংশ নিয়েছিল। বিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী হিসেবে পরিচিত এশামনির অকাল মৃত্যুতে পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
রশিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিল্লুর রহমান বলেন, “এশামনি আমাদের বিদ্যালয়ের অত্যন্ত মেধাবী একজন শিক্ষার্থী ছিল। তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মকবুল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে তিনি জানান।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের আবহ বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews