শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
Title :
লৌহজংয়ে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

মৃ ত গরু বহনকালে কসাই গ্রে ফ তা র, আদালতে সোপর্দ

  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৪২ Time View

মৃত গরু বহনকালে কসাই গ্রেফতার, আদালতে সোপর্দ
এম মাহফুজার রহমান
উপজেলা প্রতিনিধি
সুন্দরগঞ্জ,গাইবান্ধা
০২/০৭/২৬

গাইবান্ধার সুন্দরগঞ্জে ব্যাটারি চালিত ভ্যানে করে মৃত গরু বহন করার সময় স্থানীয় লোকজন মো. জসিম উদ্দিন (৩৫) নামে এক কসাইকে আটক করে। পরে তাকে সুন্দরগঞ্জ থানায় সোপর্দ করা হয়। এই ঘটনায় তাকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আদালতে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার রাতে উপজেলার রামজীবন ইউনিয়নের বালারছিরা বাজারে এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত জসিম উদ্দিন উপজেলার শান্তিরাম ইউনিয়নের খামার পাঁচগাছি গ্রামের মো. আবদুল আজিজের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যাটারি চালিত ভ্যানযোগে একটি মৃত গরু নিয়ে যাওয়া হচ্ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয় লোকজন ভ্যানটি থামিয়ে তল্লাশি চালায়। সে সময় তারা মৃত গরুটি দেখে জসিম উদ্দিনকে আটক করে।

স্থানীয়দের অভিযোগ, গরুটি জবাই করে বিক্রির জন্য শোভাগঞ্জ বাজারে নিয়ে যাওয়া হচ্ছিল। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করলে সুন্দরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, ‘মৃত গরু নিয়ে যাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে থানায় নিয়ে আসে। কী কারণে ও উদ্দেশ্যে মৃত গরুটি নিয়ে যাওয়া হচ্ছিল, তা তদন্ত করা হচ্ছে। যেহেতু এই ঘটনায় কেউ মামলা করেনি, তাই গ্রেফতারকৃত ব্যক্তিকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews