শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
Title :
লৌহজংয়ে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

চন্দনাইশ পৌরসভা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় মঈনুদ্দীন রাসেল।

  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৭৫ Time View

চন্দনাইশ পৌরসভা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় মঈনুদ্দীন রাসেল।

আরমান হোসেন ফয়সাল
লোহাগাড়ার প্রতিনিধি
চট্টগ্রাম জেলা

চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভা ছাত্রদলের আগামী দিনের নেতৃত্ব নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এর মধ্যে চন্দনাইশ পৌরসভা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে তৃণমূলের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন রাজপথের লড়াকু সৈনিক মঈনুদ্দীন রাসেল।

দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সাংগঠনিক কার্যক্রম, রাজপথের আন্দোলন-সংগ্রাম এবং তৃণমূল পর্যায়ে সাধারণ কর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগের মাধ্যমে তিনি চন্দনাইশে একটি পরিচিত ও গ্রহণযোগ্য মুখ হয়ে উঠেছেন। বর্তমানে তিনি অত্যন্ত দক্ষতার সাথে চন্দনাইশ পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।

স্থানী নেতাকর্মীদের সূত্রে জানা যায়, দলের বিগত দিনের দুঃসময়ে ও সংকটে মঈনুদ্দীন রাসেল রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছেন।

স্বৈরাচার বিরোধী ও গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করতে গিয়ে তিনি বারবার রাজনৈতিক প্রতিহিংসা, নির্যাতন এবং হামলার শিকার হয়েছেন। তবে কোনো বাধাই তাকে ছাত্ররাজনীতি ও দলের আদর্শ থেকে বিচ্যুত করতে পারেনি।

তার এই দীর্ঘ রাজনৈতিক সচেতনতা, সাংগঠনিক দক্ষতা এবং কর্মীবান্ধব নেতৃত্বের কারণে চন্দনাইশ পৌরসভা ছাত্রদলের সভাপতি হিসেবে তার নাম এখন মুখে মুখে। দলের বিভিন্ন কেন্দ্রীয় ও স্থানীয় কর্মসূচিতে তার সক্রিয় অংশগ্রহণ এবং ছাত্ররাজনীতিতে ধারাবাহিক অবদান তাকে নেতাকর্মীদের মাঝে ব্যাপকভাবে জনপ্রিয় করে তুলেছে।

বিশেষ করে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায় এবং গণতান্ত্রিক আন্দোলনে তার বলিষ্ঠ সম্পৃক্ততা তাকে তরুণ নেতৃত্বের একজন সম্ভাবনাময় প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

তৃণমূলের অভিমত, “চন্দনাইশ পৌরসভার সাধারণ নেতাকর্মী ও সমর্থকদের মতে, আগামী দিনে চন্দনাইশ পৌরসভা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও বেগবান করতে মঈনুদ্দীন রাসেলের মতো ত্যাগী ও পরীক্ষিত নেতার কোনো বিকল্প নেই। তৃণমূলের প্রত্যাশা, যোগ্যতার মূল্যায়ন করে আগামী কমিটিতে তাকে শীর্ষ নেতৃত্বে নিয়ে আসা হবে।”

রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা এবং নেতৃত্বের গুণাবলীর কারণে চন্দনাইশ পৌরসভা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে মঈনুদ্দীন রাসেল বর্তমান সময়ে আলোচনার শীর্ষে রয়েছেন এবং সাধারণ কর্মীদের মাঝে তাকে নিয়ে ব্যাপক আশাবাদ তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews