শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
Title :
লৌহজংয়ে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

​নিয়ামতপুরে রাস্তার পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লা শ উ দ্ধা র

  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ২৩ Time View

​নিয়ামতপুরে রাস্তার পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

​এম,এ,মান্নান,স্টাফ রিপোর্টার,নিয়ামতপুর (নওগাঁ)

নওগাঁর নিয়ামতপুর উপজেলার বটতলী-তেলাপীর সড়কের মাঝখানে ‘আইসাতলা’ নামক স্থান থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ (বৃহস্পতিবার) সকালে রাস্তার পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বটতলী-তেলাপীর সড়ক দিয়ে যাতায়াতের সময় আইসাতলা নামক স্থানে রাস্তার পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন পথচারীরা। খবরটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে আশপাশের উৎসুক জনতা ভিড় জমায়। তবে প্রাথমিকভাবে উপস্থিত কেউ নিহতের পরিচয় শনাক্ত করতে পারেনি।খবর পেয়ে নিয়ামতপুর থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য মরদেহটি নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।​নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews