শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
Title :
লৌহজংয়ে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নীলফামারীতে ১৮ লাখ টাকার অস্ট্রেলিয়া ভিসা প্রতারক, ডিবির অভিযানে একজন গ্রেপ্তার…

  • Update Time : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৩৭ Time View

নীলফামারীতে ১৮ লাখ টাকার অস্ট্রেলিয়া ভিসা প্রতারক, ডিবির অভিযানে একজন গ্রেপ্তার…
সুমন রায়
সৈয়দপুর উপজেলা প্রতিনিধি

১ জুলাই ২০২৬ তারিখে প্রতারণার শিকার মোছাঃ হালিমা বেগম (৪৭) নীলফামারী জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভন দেখিয়ে ভুয়া ভিসার আশ্বাস দিয়ে তার কাছ থেকে বিকাশের মাধ্যমে মোট ১৮ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।

অভিযোগের পর জেলা পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁনের নির্দেশে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মতলুবর রহমানের তত্ত্বাবধানে একটি চৌকস আভিযানিক দল অভিযোগটির সত্যতা যাচাই করে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নীলফামারী সদর উপজেলার নিচাজলিপাড়া, চাপড়া এলাকায় অভিযান চালিয়ে ভিসা প্রতারক চক্রের সক্রিয় সদস্য মোঃ আইনুল ইসলাম ওরফে আহেনুর (৪০)-কে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় নীলফামারী সদর থানায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬ এর সংশ্লিষ্ট ধারা এবং পেনাল কোডের ৪০৬, ৪২০ ও ৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরন করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews