শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
Title :
লৌহজংয়ে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

লৌহজংয়ে চেয়ারম্যান পদপ্রার্থী চঞ্চল মোল্লার মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ২৯ Time View

লৌহজংয়ে চেয়ারম্যান পদপ্রার্থী চঞ্চল মোল্লার মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবু বকর সিদ্দিক :-মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি।

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আল ইউসুফ আজাদ চঞ্চল মোল্লার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বাদ জুমা হলদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এম এ খালেকুজ্জামানের সভাপতিত্বে তাঁর বাসভবনের আঙিনায় এ সভার আয়োজন করা হয়।সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিপুলসংখ্যক স্থানীয় বাসিন্দা,রাজনৈতিক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

বক্তারা বলেন,ইউনিয়নের সার্বিক উন্নয়ন,সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের প্রত্যাশা পূরণে যোগ্য নেতৃত্ব প্রয়োজন।
তারা সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আল ইউসুফ আজাদ চঞ্চল মোল্লার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং আগামী নির্বাচনে তাকে সমর্থনের আহ্বান জানান।সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল হোসেন,বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মোড়ল,মহসিন মোড়ল,শেখ দেলোয়ার হোসেন,আবদুল কাইউম সরদার,জাকির সরদার, রফিকুল ইসলাম শেখ,কাজী আবুল হোসেন ও জুলফিকার আলি ভুট্টুসহ স্থানীয় নেতৃবৃন্দ।বক্তারা দলীয় ঐক্য বজায় রেখে জনগণের কল্যাণে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আল ইউসুফ আজাদ চঞ্চল মোল্লা উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।তিনি বলেন,জনগণের ভালোবাসা ও সমর্থনই তাঁর সবচেয়ে বড় শক্তি।নির্বাচিত হওয়ার সুযোগ পেলে হলদিয়া ইউনিয়নের অবকাঠামো উন্নয়ন,শিক্ষা,স্বাস্থ্য,যোগাযোগ ব্যবস্থা এবং নাগরিক সেবার মানোন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন বলে তিনি আশ্বাস দেন।পাশাপাশি ইউনিয়নকে একটি আধুনিক,সুশৃঙ্খল ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।সভা শেষে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন চঞ্চল মোল্লা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews