
আশুলিয়া থানা ধীন আশুলিয়া এলাকা হইতে মাদক ব্যবসায়ী গ্রেফতার
মোঃ উজ্জল খান স্টাফ রিপোর্টার ঢাকা
ডিবি (উত্তর), ঢাকা জেলা
তারিখ-০৪/০৭/২০২৬ খ্রি.
বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক পৃথক পৃথক অভিযানে ৯২ (বিরানব্বই) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ (দুই) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব শামীমা পারভিন পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায়, বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আঃ মুত্তালিব সংগীয় অফিসার ও ফোর্সসহ ০৩/০৭/২০২৬ খ্রি. তারিখ ১৮:১০ ঘটিকায় আশুলিয়া থানাধীন আশুলিয়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ ওবায়দুল ইসলাম (৪০), পিতা-মোঃ মজিবর ওরফে জহির উদ্দিন, মাতা-লোফা আক্তার, সাং-ফকিরডাঙ্গী, থানা-চরভদ্রাশন, জেলা-ফরিদপুর, এ/পি সাং-আশুলিয়া (ফরহাদ বিল্লাহ রুবেল এর ভাড়াটিয়া), থানা-আশুলিয়া, জেলা-ঢাকাকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ (যাহার ওজন ০৫ গ্রাম, যাহার মূল্য অনুমান (১৫,০০০/- (পনের হাজার টাকা) গ্রেফতার করেন ।
অপর একটি পৃথক অভিযানে এসআই (নিঃ) মোঃ রাশেদ মিয়া সংগীয় অফিসার ও ফোর্সসহ ০৪/০৭/২০২৬ খ্রি. তারিখ ০০:২০ ঘটিকায় আশুলিয়া থানাধীন নরসিংহপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ২। মোঃ শামীম হোসেন (৩৮), পিতা-শাহজাহান প্রামানিক, মাতা-মরিয়ম বেগম, সাং-বাউসগারী, থানা-সাথিয়া, জেলা-পাবনা, এ/পি সাং-নিশ্চিন্তপুর টাঙ্গাইল স্কুলের পাশে (রনি মিয়ার বাড়ির ভাড়াটিয়া), থানা-আশুলিয়া, জেলা-ঢাকাকে ৪২ (বিয়াল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ, (যাহার ওজন ৪.২ গ্রাম, মূল্য অনুমান ১২,৬০০/-(বার হাজার ছয়শত টাকা) গ্রেফতার করেন।
ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।