শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:০০ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া পান্ডার গাঁও ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন আমিরুল ইসলাম সভাপতি, মিজানুর রহমান সাধারণ সম্পাদক। উখিয়ায় বিজিবির অভিযানে প্রাইভেটকার সহ ২ হাজার ইয়াবা ও চালক আটক ডুমুরিয়ায় গ্রামীণ সিম কোম্পানীর প্রতিনিধির উপর দুর্বৃত্তের হামলা, প্রায় ২ লক্ষাধিক টাকা ছিনতাইয়ের অভিযোগ ঢালীস আম্বার নিবাসে মুন্সীগঞ্জ জেলা ৯৩ ব্যাচের মিলনমেলা ও বন্ধু আড্ডা অনুষ্ঠিত সাভার থানাধীন রাজাশন এলাকা হইতে পেশাদার অস্ত্রধারী মাদক ব্যবসায়ী গ্রেফতার। টেকনাফে মায়ানমারে পাচারের প্রাক্কালে ৫৩ বস্তা সার ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ লৌহজংয়ে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা

২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ৫৫ বছরের সর্বচ্চ বাজেট মত বিনিময় সভায় পটুয়াখালী ০১ আসনের এমপি আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী ।

  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৫৫ Time View

২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ৫৫ বছরের সর্বচ্চ বাজেট মত বিনিময় সভায় পটুয়াখালী ০১ আসনের এমপি আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী ।

মির্জাগঞ্জ উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি: মোঃ কামাল হোসাইন ফয়সাল

পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে ২০২৬-২৭ অর্থ বছরের জাতীয় বাজেট সম্পর্কিত বিষয়ে মতবিনিময় সভা সম্পন্ন।

আজ শনিবার ( ০৪ জুলাই) বেলা ১১ টায় উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে বিএনপির আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক বানিজ্য ও স্বরাষ্ট্রমন্ত্রী, পটুয়াখালী-১ আসনের জাতীয় সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।

তিনি তার বক্তব্যে বলেন, ‘২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ৫৫ বছরের সর্বোচ্চ বাজেট। এ বাজেটে ভঙ্গুর অর্থনীতি স্বাভাবিক হবে, ব্যবসা-বানিজ্যের বিস্তার ঘটবে, শিক্ষা, স্বাস্থ্যের উন্নতি এবং স্কুল- কলেজ, মসজিদ- মন্দিরসহ অবকাঠামোর উন্নয়ন হবে। এ বাজেটে মানুষের কল্যাণসহ দক্ষিণাঞ্চলের ব্যাপক উন্নয়ন হবে।’ এ সকল উন্নয়ন কার্যক্রমে সকল নাগরিকের সার্বিক সহযোগীতা করার আহবান জানান তিনি।

উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন সিকদারের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসাইন ফরাজি ও আমিনুল ইসলাম খোকন এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি জাফর ইমাম সিকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আশ্রাফ আলী হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক,মোঃ রুবেল মৃধা,যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মনির, সদস্য ফিরোজ আলম গোলদার, মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন চৌধুরী পাশা প্রমুখ।

এছাড়াও উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক সহ সর্বস্তরের মানুষ এ সভায় উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মির্জাগঞ্জ উপজেলায় বৃক্ষরোপণের শুভ উদ্বোধন করেন আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।

এ সময় তিনি বলেন, একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুস্থ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের প্রতিটি নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ করার এবং তার নিয়মিত পরিচর্যার মাধ্যমে পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল, থানা অফিসার ইনচার্জ মোঃ তৌহিদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews