
মাদারীপুরে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মিছিল
জহিরুল ইসলাম হৃদয়
মাদারীপুর জেলা প্রতিনিধি
গণভোটের গণরায় এবং জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে মাদারীপুরে বিক্ষোভ ও গণমিছিল করেছে ১১ দলীয় ঐক্য। আজ মাদারীপুর জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
স্লোগানে উত্তাল রাজপথ
এদিন জেলা শহরের প্রধান প্রধান সড়কে ১১ দলীয় ঐক্যের ব্যানারে একটি বিশাল গণমিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় দলটির সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ সমর্থকেরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মিছিলজুড়ে নেতাকর্মীরা গণভোটের গণরায় মেনে নেওয়া এবং জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
গণমিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা শাখার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন
জনগণের রায় মানতে হবে গণভোটে প্রতিফলিত জনগণের কাঙ্ক্ষিত গণরায়কে কোনোভাবেই উপেক্ষা করা যাবে না।
জুলাই সনদের বাস্তবায়ন: দেশের চলমান পরিস্থিতি ও সংস্কারের স্বার্থে ‘জুলাই সনদ’ এর প্রতিটি দফা দ্রুত ও পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করতে হবে।
এসময় হুঁশিয়ারি দিয়ে বলেন দাবি আদায়ে বিলম্ব হলে আগামীতে আরও কঠোর ও শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানান নেতৃবৃন্দ।
সমাবেশ থেকে দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে এই দাবিগুলোকে অবিলম্বে মেনে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানানো হয়।