
সেবা ফাউন্ডেশনের উদ্যোগে ভাঙা সড়ক মেরামত স্বস্তি ফিরছে এলাকাবাসীর যাতায়াতে
আবু বকর সিদ্দিক:-মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি।
মুন্সিগঞ্জের,লৌহজংয়ের,শিমুলিয়া বাজার থেকে কোরহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়গামী সড়কের দীর্ঘদিনের ভাঙাচোরা অংশ মেরামতের উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন সেবা ফাউন্ডেশন।সংগঠনটির এ মানবিক উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।জানা যায়,সড়কটির একটি অংশ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকায় শিক্ষার্থী,অভিভাবক ও সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল।বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা ও জলাবদ্ধতার কারণে যাতায়াত আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।স্থানীয় মানুষের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে সড়কটির ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের কাজ শুরু করে সেবা ফাউন্ডেশন।
এ সময় উপস্থিত ছিলেন সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো:কামাল শেখ।এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সদস্য মো:মোশারফ হোসেন খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।স্থানীয়রা জানান,সরকারি সংস্কারের অপেক্ষায় দীর্ঘদিন ধরে রাস্তাটি অবহেলিত ছিল।এমন পরিস্থিতিতে সেবা ফাউন্ডেশনের এই উদ্যোগ এলাকাবাসীর জন্য অত্যন্ত প্রশংসনীয়।সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো:কামাল শেখ বলেন,দীর্ঘদিন ধরে রাস্তাটির করুণ অবস্থার কারণে মানুষ দুর্ভোগ পোহাচ্ছিল।তাই সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা সড়কটি মেরামতের উদ্যোগ নিয়েছি।
তিনি আরও বলেন,সেবা ফাউন্ডেশন সবসময় দেশ ও জাতির কল্যাণে কাজ করে।ভবিষ্যতেও জনস্বার্থে এমন উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
এলাকাবাসী সড়কটি দ্রুত স্থায়ীভাবে সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।পাশাপাশি সেবা ফাউন্ডেশনের এই জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।