শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
Title :
ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম।

কক্সবাজারে মুষলধারে বৃষ্টি, টানা বর্ষণে জনজীবন বিপর্যস্ত

  • Update Time : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৩৫ Time View

কক্সবাজারে মুষলধারে বৃষ্টি, টানা বর্ষণে জনজীবন বিপর্যস্ত

মোহাম্মদ আরিফ উপজেলা প্রতিনিধি কক্সবাজার

কক্সবাজার ও আশপাশের এলাকায় টানা মুষলধারে বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অবিরাম বর্ষণের ফলে জেলার বিভিন্ন নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
জেলার প্রধান সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে পানি জমে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও দিনমজুরদের ভোগান্তি বেড়েছে। অনেক এলাকায় বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে বৃষ্টির পানি প্রবেশ করায় ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
টানা বর্ষণের কারণে পর্যটন এলাকা লাবনী পয়েন্ট থেকে সুগন্ধা পয়েন্ট পর্যন্ত প্রধান সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের চলাচলে বিঘ্ন ঘটছে।
এদিকে, অব্যাহত বৃষ্টিতে পাহাড়ঘেরা এলাকাগুলোতে ভূমিধসের ঝুঁকি বেড়েছে। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন। একই সঙ্গে বৈরী আবহাওয়ার কারণে সমুদ্র উত্তাল থাকায় জেলেদের গভীর সাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, টানা বৃষ্টির কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বৃষ্টি অব্যাহত থাকলে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।
আবহাওয়া সংশ্লিষ্ট সূত্র জানায়, মৌসুমি বায়ুর প্রভাবে কক্সবাজার উপকূলসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টিপাত আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews