
লৌহজংয়ে এব্যা গ্রুপ ও ডাচ ডেইরির উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে ৩১০০ গাছের চারা বিতরণ
আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়ায় ব্যাপক পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এব্যা গ্রুপ ও ডাচ ডেইরি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জিল্লুর রহমান রিপন মৃধার অর্থায়নে এবং খলিলুর রহমান আইডিয়াল স্কুল,ডাচ ডেইরি ও এব্যা গ্রুপের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
রবিবার সকাল ১০টায় খলিলুর রহমান আইডিয়াল স্কুল প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে বিদ্যালয় চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয় এবং শিক্ষার্থীদের মধ্যে বিতরণের জন্য মোট ৩১০০টি গাছের চারা প্রদান করা হয়।
একই সঙ্গে শিক্ষার্থীদের উৎসাহিত করতে ৩১০০টি কেক বিতরণ করা হয়।আয়োজকদের মতে,বৃক্ষরোপণের পাশাপাশি শিশুদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাচ ডেইরির অ্যাকাউন্ট ম্যানেজার প্রদীপ দাস,সুপারভাইজার মো:সাইফুল ইসলাম,গ্রামনগর বার্তার বার্তা সম্পাদক কাজী আরিফ,বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জসিম মোল্লা পল্টু।
এবং খলিলুর রহমান আইডিয়াল স্কুলের ফিজিশিয়ান জাকির হোসেন খানসহ বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকরা।বক্তারা বলেন,জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।প্রতিটি শিক্ষার্থী যদি একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নেয়,তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা পরিবেশ সংরক্ষণে নিয়মিত বৃক্ষরোপণ এবং গাছের পরিচর্যার অঙ্গীকার ব্যক্ত করেন।