শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
Title :
ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম।

পুনঃনির্মিত তুলাবাড়িয়া ধর্মচক্র বৌদ্ধ বিহারের উদ্বোধন ও ধর্মীয় অনুষ্ঠানে ভক্তদের ঢল

  • Update Time : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৫১ Time View

পুনঃনির্মিত তুলাবাড়িয়া ধর্মচক্র বৌদ্ধ বিহারের উদ্বোধন ও ধর্মীয় অনুষ্ঠানে ভক্তদের ঢল
হারাধন চক্রবর্তী, স্টাফ রিপোর্টার, মিরসরাই।
চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১৪নং হাইতকা ন্দি ইউনিয়নের তুলাবাড়িয়া ধর্মচক্র বৌদ্ধ বিহারের পুনঃনির্মাণ উপলক্ষে শনিবার (০৪ জুলাই) দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান, উদ্বোধন, ধর্মসভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে আগত বৌদ্ধ ভিক্ষুসংঘ, ধর্মীয় নেতৃবৃন্দ, সমাজসেবক, শিক্ষাবিদ, ব্যবসায়ী এবং বিপুল সংখ্যক ধর্মপ্রাণ নারী-পুরুষ অংশগ্রহণ করেন। সকাল থেকেই বিহার প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। ধর্মীয় প্রার্থনা, বুদ্ধপূজা, ধর্মদেশনা এবং অতিথিদের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ পুনঃনির্মিত বিহারের উদ্যোগকে স্বাগত জানিয়ে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি রক্ষায় সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। এ সময় বিশিষ্ট ব্যক্তিবর্গকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানের আয়োজকরা জানান, বিশিষ্ট ব্যবসায়ী বাবু মনোজ কুমার বড়ুয়া ও তাঁর সহধর্মিণী মিসেস মিতা বড়ুয়া-এর একক অর্থায়নে পুনঃনির্মিত এই ধর্মচক্র বৌদ্ধ বিহার এলাকার ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন বৌদ্ধ সংগঠনের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও শৃঙ্খলা উপস্থিত দর্শনার্থীদের প্রশংসা কুড়ায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহামান্য সংঘরাজ শাসনস্তম্ভ ধর্মপ্রিয় মহাথেরো। আশীর্বাদক ছিলেন সর্বজনশ্রদ্ধেয় প্রিয়ানন্দ মহাথেরো। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মদূত জিনালংকার মহাথেরো এবং মূখ্য আলোচক ছিলেন ভদন্ত শাসনাবংশ মহাথেরো। প্রধান জ্ঞাতি হিসেবে ছিলেন ভদন্ত ধর্মমিত্র মহাথেরো।
মঙ্গলাচরণ করেন ভদন্ত বিনয়ালংকার ভিক্ষু,উদ্বোধনী বক্তব্য প্রদান করেন প্রকৌ. অভিজিৎ বড়ুয়া অভি,স্বাগত বক্তব্য প্রদান করেন ডা: অসীম রঞ্জন বড়ুয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, প্রকৌশলী দিব্যেন্দু বিকাশ চৌধুরী বড়ুয়া, বাবু নেত্রসেন বড়ুয়া, বাবু অশোক বড়ুয়া, বাবু অজিত রঞ্জন বড়ুয়া, লায়ন আদর্শ কুমার বড়ুয়া, বাবু সুদীপ বড়ুয়া, বাবু স্বপন বড়ুয়া চৌধুরী, বাবু স্বপন কুমার বড়ুয়া, বাবু রণজিৎ বড়ুয়া, বাবু দেবপ্রিয় বড়ুয়া, লায়ন মুদুল চৌধুরী, প্রফেসর ড. নিখিল বড়ুয়া, প্রফেসর ড. সুমন বড়ুয়া, ড. জগন্নাথ বড়ুয়া, প্রফেসর সুমন বড়ুয়া, স্হপতি বিশ্বজিত্ বড়ুয়া, অধ্যাপক ড. সুব্রত বড়ুয়া এবং অধ্যাপক শিমুল বড়ুয়া।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিহারের প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যবসায়ী বাবু মনোজ কুমার বড়ুয়া। তিনি বলেন, ধর্মীয় মূল্যবোধ, সম্প্রীতি ও মানবকল্যাণের চেতনা ছড়িয়ে দিতে এই বিহার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে বিভিন্ন গুণীজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। ধর্মীয় প্রার্থনা, বুদ্ধপূজা, ধর্মদেশনা ও সংঘদানসহ নানা আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠান সম্পন্ন হয়। পরিশেষে বাবু সেতু কুমার বড়ুয়া ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে সার্বিক নির্দেশনায় সুষ্ঠ ব্যবস্থাপনায় ছিলেন প্রধান সমন্বয়কারী বাবু সমরজিৎ কুমার বড়ুয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews