
উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের শুভ উদ্বোধন
মোঃ মাহবুবুল আলম বিভাগীয় ব্যুরো ময়মনসিংহ
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের উদ্বোধন করা হয়েছে। আজ (৫/০৭/২০২৬ ) ইং তারিখে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটির উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে ময়মনসিংহ ৬ ফুলবাড়ীয়া আসনের এমপি অধ্যক্ষ কামরুল হাসান মিলন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, ফুলবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব মোঃ আখতারুল আলম ফারুক , উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মামুনুর রশিদ মামুন,ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ,উপজেলা বিএনপি ও জামায়াতের অসংখ্য নেতাকর্মী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরাও এতে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, “সরকার দেশের প্রতিটি উপজেলায় আধুনিক প্রশাসনিক অবকাঠামো গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই সম্প্রসারিত প্রশাসনিক ভবন স্থানীয় জনগণের সেবা প্রাপ্তিকে আরও সহজ ও দ্রুততর করবে।” তিনি আরও বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বক্তারা নতুন ভবনটির মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষ সহজে বিভিন্ন সেবা পাবে বলে আশা প্রকাশ করেন।
উদ্বোধন শেষে প্রধান অতিথি নবনির্মিত ভবনের বিভিন্ন অংশ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
উল্লেখ্য, আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনটি নির্মাণের ফলে ফুলবাড়িয়া উপজেলার প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর ও জনবান্ধব হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।