শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
Title :
ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম।

মাদারীপুরে রোজা পরিবহন বাসের ধাক্কায় অজ্ঞাত নারী পথচারীর মৃ ত্যু

  • Update Time : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৩৪ Time View

মাদারীপুরে রোজা পরিবহন বাসের ধাক্কায় অজ্ঞাত নারী পথচারীর মৃত্যু

উজ্জ্বল মন্ডল
কালকিনি, মাদারীপুর

রবিবার (৫ জুলাই) বিকেলে মাদারীপুরের ডাসার উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা ব্রিজ এলাকায় রোজা পরিবহন নামক একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মৃত্যু হয়েছে এক অজ্ঞাত পরিচয়ের নারী পথচারীর।

স্থানীয়দের মতে, অজ্ঞাত ওই নারী মহাসড়কের এক পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ঢাকা থেকে বরিশালগামী রোজা পরিবহনের ঢাকা মেট্রো-ব ১৫-৩৯৩০ নম্বরের একটি বাস পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতেই গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন ওই নারী।

দুর্ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন সেটিকে আটক করে। পরে আহত নারীকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, মৃত অবস্থায়ই হাসপাতালে আনা হয়েছিল ওই নারীকে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটি মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের বি-ব্লকের পাশে সংরক্ষণ করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ হাসপাতালে পৌঁছে আইনানুগ কার্যক্রম সম্পন্ন করে মরদেহটি নিজেদের হেফাজতে নেয় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করার উদ্দেশ্যে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews