বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
Title :
সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক মাদারীপুরে জঙ্গলে অজ্ঞাত কিশোরীর মরদেহ: পরিচয় শনাক্তে পুলিশের তৎপরতা উলিপুরে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তরুণ সাংবাদিক আবু রায়হান আলী বগুড়া কাহালুতে অবৈধভাবে কাঠ কাটার অভিযোগে করাতকল মালিককে ১০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় কুড়িগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুলে রোভার স্কাউটের পরিচ্ছন্নতা অভিযান লোহাগড়ায় ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৪২ জনের নামে নাশকতার মামলা মুকসুদপুরে আগুনে পুড়ল দুই বসতঘর, ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সহায়তা উলিপুরের ৫০ হাজার বেকার যুবক-যুবতীর কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে

নাজিরপুরে কিশোরের বিরুদ্ধে পাঁচ বছরের শিশুকে ধ র্ষ ণে র অভিযোগ

  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৪২ Time View

নাজিরপুরে কিশোরের বিরুদ্ধে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

মোঃ আরিফুল ইসলাম মিল্টন জেলা প্রতিনিধি পিরোজপুর।

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১৪ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে।
বৃহস্পতিবার বিকেলে নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের উত্তর জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। তবে শনিবার শিশুটিকে হাসপাতালে নেওয়ার পর বিষয়টি প্রকাশ পায়। শনিবার সন্ধ্যায় শিশুটিকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
‎‎ভুক্তভোগী ওই শিশুর মা জানান, শিশুটিকে ডেকে একটি খালি বাড়িতে নিয়ে ধর্ষণ করে অভিযুক্ত কিশোর। সেখানে তার সঙ্গে থাকা আরেকজন বাইরে পাহারা দেয়।
তিনি আরও জানান, শুক্রবার রাতে তার বাচ্চা অসুস্থ বোধ করলে তাকে আগেরদিনের ঘটনা জানায়। ওই কিশোর শিশুটি এ ঘটনা বাবা মাকে বললে মেরে ফেলার ভয় দেখায়।
এরপর শনিবার সকালে শিশুটিকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার পিরোজপুর হাসপাতালে পাঠানো হয়।
‎‎পিরোজপুর জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক একেএম আসিফ আহমেদ জানান, নাজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আসা পাঁচ বছরের শিশুটিকে তাৎক্ষণিক ভর্তি করা হয়েছে। শিশুটির শারীরিক পরীক্ষা নিরীক্ষা শেষে সঠিক তথ্য দেওয়া যাবে।
‎এ ব্যাপারে নাজিরপুর থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, পাঁচ বছরের শিশু ধর্ষণের বিষয়টি মৌখিকভাবে অভিযোগ এসেছে।
ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews