শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
Title :
শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

উৎসবমুখর পরিবেশে ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত, আলোচনা সভা ও ঋণ বিতরণ

  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৬০ Time View

উৎসবমুখর পরিবেশে ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত, আলোচনা সভা ও ঋণ বিতরণ

মোহাম্মদ শফিকুল ইসলাম ঢাকা জেলা প্রতিনিধি

ঢাকার ধামরাই উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার ধামরাইয়ে উৎসবমূখর পরিবেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ (৬ জুলাই) সোমবার ধামরাই উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও ঋণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা পল্লী উন্নয়ন অফিস (বিআরডিবি), ধামরাই এ অনুষ্ঠানের আয়োজন করে। ধামরাই উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আল মামুনের সভাপতি কে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আলহাজ্ব তমিজ উদ্দীন সাহেব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধামরাই ইউসিসিএ লিঃ (বিআরডিবি)-এর সভাপতি এবং ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ শামসুল ইসলাম ও মোঃ আরিফুর রহমান, ধামরাই উপজেলা কৃষি অফিসার।

আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সুফলভোগী পল্লী উদ্যোক্তা ও সাধারণ মানুষের মাঝে আনুষ্ঠানিকভাবে ঋণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা গ্রামীণ অর্থনীতি সচল রাখতে এবং পল্লী অঞ্চলের মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে বিআরডিবি-এর ভূমিকার প্রশংসা করেন এবং সরকারের উন্নয়ন ধারাকে অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মী এবং পল্লী উন্নয়ন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews