শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
Title :
ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম।

টানা বর্ষণে টেকনাফের ওয়াব্রাং গ্রাম প্লাবিত, দুর্ভোগে শতাধিক পরিবার

  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ২৪ Time View

টানা বর্ষণে টেকনাফের ওয়াব্রাং গ্রাম প্লাবিত, দুর্ভোগে শতাধিক পরিবার

মোহাম্মদ রায়হান ইসলাম
উপজেলা প্রতিনিধি, টেকনাফ

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং গ্রাম টানা ভারী বর্ষণে প্লাবিত হয়েছে। সোমবার (৬ জুলাই ২০২৬) সকাল থেকে শুরু হওয়া অবিরাম বৃষ্টিতে গ্রামের রাস্তাঘাট, বসতবাড়ি ও আঙিনা পানিতে তলিয়ে যায়। এতে শতাধিক পরিবার পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি দ্রুত সরে যেতে পারছে না। ফলে পুরো এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অনেক বাড়িতে পানি ঢুকে পড়ায় আসবাবপত্র, খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে শিশু, নারী ও বৃদ্ধরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই ওয়াব্রাং গ্রামে জলাবদ্ধতা দেখা দেয়। এবারের টানা বর্ষণে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে।

স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। তাদের আশঙ্কা, বৃষ্টিপাত অব্যাহত থাকলে জলাবদ্ধতা আরও বাড়বে এবং জনদুর্ভোগ ভয়াবহ রূপ নিতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews