শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
Title :
ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম।

ঈদগাঁওতে টানা ভারী বর্ষণে ঈদগাহ বাজার, হাসপাতাল, ও ভূমি অফিস প্লাবিত ভোগান্তিতে সাধারণ মানুষ।

  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৪৩ Time View

ঈদগাঁওতে টানা ভারী বর্ষণে ঈদগাহ বাজার, হাসপাতাল, ও ভূমি অফিস প্লাবিত ভোগান্তিতে সাধারণ মানুষ।

মনজুর আলম স্টাফ রিপোর্টার কক্সবাজার

কক্সবাজারের ঈদগাঁওতে টানা বৃষ্টিতে নিম্ন অঞ্চল প্লাবিত,ঈদগাঁও উপজেলার প্রধান বাজার, হাসপাতাল সড়ক, ডিসি সড়ক, মাছ বাজার সড়ক, ভূমি অফিস সংলগ্ন এলাকা, হাঁটুসমান পানি জমে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

সামান্য দুই দিনের ভারী বর্ষণে বাজারের অলিগলি জলাবদ্ধতায় ডুবে যায়। ফলে ক্রেতা-বিক্রেতাদের স্বাভাবিক ব্যবসা-বাণিজ্য ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের। হাসপাতালগামী মানুষকে কষ্ট করে পানির হাটু পরিমাণ মধ্যেই চলাচল করতে হচ্ছে।

এদিকে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরাও পড়েছে বিপাকে। কাদা ও পানিবন্দি সড়ক পাড়ি দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে গিয়ে নানামুখী সমস্যার সম্মুখীন হচ্ছে তারা।

স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী ফুটপাত দখল করে পানি চলাচলের ডেইন বন্ধ করে প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে তাদের ব্যবসা। দীর্ঘদিন ধরে নেই জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ।তাই প্রতি বর্ষা মৌসুমেই একই চিত্র দেখা যায়। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews